জয়েন করুন

Vivo T5 লঞ্চ হল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে, দাম কত

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 1, 2026 2:12 PM

Vivo T5 সম্প্রতি বিশ্ব বাজারে লঞ্চ হল। এটি সিরিজের তৃতীয় মডেল। এর আগে এই সিরিজের অধীনে Vivo T5 Pro 5G ও Vivo T5x 5G মডেল দুটি বাজারে এসেছে। 4G কানেক্টিভিটি যুক্ত নতুন স্মার্টফোনটি আপাতত দুটি কালার অপশন ও একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ সিরিজের অক্টা-কোর প্রসেসর, ৭২০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া এই হ্যান্ডসেটে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৮ জিবি র‌্যাম রয়েছে।

Vivo T5 এর দাম ও উপলব্ধতা

Vivo T5 এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে ৫,৭৯৯ মেক্সিকান পেসো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩২,০০০ টাকার সমান। স্মার্টফোনটি বর্তমানে Vivo Mexico-এর অনলাইন স্টোর থেকে কেনা যাবে। এটি ব্ল্যাক ও গোল্ডেন কালার অপশনে এসেছে।

Vivo T5 এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়াল সিমের ভিভো টি৫ ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৮৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০×১৫৭০ পিক্সেল) এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লে সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২৫০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। আবার ডিভাইসটি ধুলো ও জল প্রতিরোধের জন্য IP68 এবং IP69 রেটিং সহ এসেছে বলে কোম্পানি দাবি করেছে।

স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর শক্তি যোগাবে

পারফরম্যান্সের জন্য Vivo T5 মডেলে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ চিপসেট। সাথে রয়েছে ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিবি UFS ২.২ ইন্টারনাল স্টোরেজ।

৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য নয়া ভিভো ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার এফ/২.০ ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

Vivo T5 এর অন্যতম আকর্ষণ এর ৭২০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটি জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৪জি এলটিই, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট।

আরও পড়ুন

Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন বাড়ছে সস্তা iPhone 18 ও iPhone 18e মডেলের RAM, কি সুবিধা মিলবে Xiaomi 18 Pro Max আসছে ডুয়েল ২০০MP ক্যামেরার সাথে, থাকবে ৮৫০০mAh ব্যাটারি