জয়েন করুন

Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 21, 2026 7:14 PM

সম্প্রতি Vivo তাদের Y সিরিজের পাঁচটি স্মার্টফোনের দাম বাড়িয়েছিল। এবার তারা T সিরিজের একটি মডেলের জন্য একই সিদ্ধান্ত নিল। নয়া এই মডেলের নাম Vivo T5 Pro 5G। ফোনটির সমস্ত র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বেড়েছে। ইতিমধ্যেই Vivo India এর ওয়েবসাইটে নতুন দামে ডিভাইসটির সমস্ত ভ্যারিয়েন্ট তালিকাভুক্ত হয়েছে। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে Vivo-র আরও কয়েকটি মডেলের দামও বাড়তে পারে। যদিও এর পিছনে কি কারণ আছে তা কোম্পানির তরফে জানানো হয়নি।

Vivo T5 Pro 5G এর নতুন দাম

টিপস্টার সঞ্জু চৌধুরীর X পোস্ট অনুযায়ী, ভারতে Vivo T5 Pro 5G এর দাম ৭,০০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন মূল্য ধার্য করা হয়েছে ৩৫,৯৯৯ টাকার পরিবর্তে ৪১,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,০০০ টাকা বেড়ে ৪৬,৯৯৯ টাকা হয়েছে। এদিকে এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম এখন হয়েছে ৬৯,৯৯৯ টাকা।

উল্লেখ্য, এপ্রিল মাসে ভিভো টি৫ প্রো ৫জি ভারতে লঞ্চ হয়েছিল। এর দাম শুরু হয়েছিল ২৯,৯৯৯ টাকা থেকে। আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৩,৯৯৯ টাকা। এছাড়া ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি মডেলের দাম ছিল ৩৯,৯৯৯ টাকা।

আগেও দাম বাড়ানো হয়েছে

গত মাসে Vivo T5 Pro 5G এর দাম প্রথমবার বাড়ানো হয়েছিল। তখন ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম হয়েছিল ৩৫,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি মডেলের দাম হয়েছিল ৪৪,৯৯৯ টাকায়।

Vivo T5 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার

এই হ্যান্ডসেটের সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে (১,২৬০×২,৮০০ পিক্সেল) অ্যমোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫,০০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট।

ফটোগ্রাফির জন্য Vivo T5 Pro 5G মডেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল Sony IMX882 সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল বোকে ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৯০২০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি