জয়েন করুন

লঞ্চের আগে Vivo T5 Pro 5G ফোনের ফিচার ফাঁস, থাকবে 9020mAh ব্যাটারি

avatar
Written By : Suman Patra
Updated Now: April 4, 2026 10:32 AM

ভিভো ভারতে একের পর এক নতুন স্মার্টফোন নিয়ে আসছে। সম্প্রতি Vivo T5x 5G লঞ্চের পর এবার এদেশের বাজারে আসতে চলেছে Vivo T5 Pro 5G। ইতিমধ্যেই Flipkart আসন্ন এই ডিভাইসটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে। এখান থেকে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সামনে এসেছে। এছাড়া কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে এটি ৯০২০ এমএএইচ ব্যাটারি সহ আসা সবচেয়ে স্লিম হ্যান্ডসেট সব। সাধারণত বড় ব্যাটারির কারণে ফোন মোটা হয়, তবে সে ধারণা বদলে দেবে Vivo T5 Pro 5G।

লঞ্চের আগে Vivo T5 Pro 5G সম্পর্কে কী কী তথ্য সামনে এল

ব্যাটারির পাশাপাশি মাইক্রোসাইট থেকে জানা গেছে যে ভিভো টি৫ প্রো ৫জি মডেলে ১২০এফপিএস পর্যন্ত গেমিং সাপোর্ট করবে। আর স্মার্টফোনটির দাম থাকবে ১০,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে। আর এটি মাত্র ০.৮২৫ সেমি পুরু হবে বলে দাবি করা হয়েছে। হ্যান্ডসেটটি কসমিক ব্ল্যাক এবং গ্ল্যাসিয়ার ব্লু কালার অপশনে আসবে।

বড় ডিসপ্লে সহ মিলবে দুর্দান্ত পারফরম্যান্স

এর আগে টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছিলেন, এই হ্যান্ডসেটে ৬.৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে। আবার এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলতে পারে। এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে।

ক্যামেরা ও ব্যাটারি সহ অন্যান্য ফিচার

ফটোগ্রাফির জন্য Vivo T5 Pro 5G মডেলে Sony IMX882 সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যেতে পারে। এই ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৯০২০ এমএএইচ ব্যাটারি। ফোনটি আইপি৬৮ এবং আইপি৬৯+ রেটিং সহ আসবে, ফলে ধুলো বা জল থেকে সুরক্ষিত থাকবে।

Vivo T5 সিরিজে আরও মডেল আসার সম্ভাবনা

Vivo T5 সিরিজে Pro মডেল ছাড়াও Vivo T5 4G, Vivo T5 Lite 5G এবং Vivo T5 Power 5G এর মতো ডিভাইসগুলি আসতে পারে। যদিও এদের লঞ্চের সময় জানা যায়নি। টিপস্টার পারস গুগলানির মতে, এই সব ফোনগুলি চলতি বছরের আগস্টের মধ্যেই ভারতে আসবে।

Vivo T4 Pro এর দাম ও ফিচার

T5 Pro এর পূর্বসূরি মডেল Vivo T4 Pro গতবছর আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল। এর দাম ছিল ২৭,৯৯৯ টাকা থেকে ৩২,০০০ টাকার মধ্যে। এতে ৬.৭৭ ইঞ্চি ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। হ্যান্ডসেটটি ৬৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছিল, যা ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন বাড়ছে সস্তা iPhone 18 ও iPhone 18e মডেলের RAM, কি সুবিধা মিলবে Xiaomi 18 Pro Max আসছে ডুয়েল ২০০MP ক্যামেরার সাথে, থাকবে ৮৫০০mAh ব্যাটারি