জয়েন করুন

স্মার্টফোনের দুনিয়া তোলপাড় করতে আসছে Vivo X200 Ultra, থাকবে 200MP ক্যামেরা

avatar
Written By : Suman Patra
Updated Now: January 10, 2025 4:15 PM

Vivo X200 সিরিজ ইতিমধ্যেই বাজারে চলে এসেছে। এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড X200 এবং X200 Pro চীন ও ভারতে পাওয়া যাচ্ছে। তবে সিরিজের টপ মডেলটির রিলিজ হওয়া এখনও বাকি। আমরা কথা বলছি Vivo X200 Ultra সম্পর্কে। অনেকদিন ধরেই এই ডিভাইসটির সম্পর্কে নানা জল্পনা শোনা যাচ্ছে। এবার এই প্রথম চীনের একটি সার্টিফিকেশন সাইট ফোনটির ডিজাইন ফাঁস করেছে।

Vivo X200 Ultra কেমন দেখতে হবে

চীনা সার্টিফিকেশন ওয়েবসাইট TENAA স্মার্টফোনটির ছবি প্রকাশ করেছে। Vivo X200 Ultra-তে যে ডিজাইন রয়েছে সেটি অনেকটা X200 ও X200 Pro মডেলের মতো। ভিভো এক্স সিরিজ ক্যামেরার জন্য পরিচিত। তাই ব্যাক প্যানেলে বিশাল বাম্প সহ ক্যামেরাটি অনেকটা জায়গা নিয়ে অবস্থান করছে। ডিসপ্লেটি সমতল হলেও প্রোটেক্টিভ গ্লাসে মাইক্রো-কার্ভড এজ দেখা যায়।

ছবিতে ফোনটির সামগ্রিক ডিজাইন প্রকাশ হলেও, ক্যামেরা লেআউট স্পষ্ট বোঝা যায়নি। আগে একটি প্রতিবেদনে ত্রিভুজাকার বিন্যাসে তিনটি ক্যামেরা সহ ফোনের রেন্ডার প্রকাশ হয়েছিল। এলইডি ফ্ল্যাশটি ক্যামেরা আইল্যান্ডের বাইরে অবস্থিত। সেই ছবিতে জেইসের লোগো ছিল। অর্থাৎ এই ফোনের ক্ষেত্রেও ভিভো ও জার্মান ব্র্যান্ডটির পার্টনারশিপ থাকছে।

রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স200 আল্ট্রার তিনটি ক্যামেরার মধ্যে টেলিফটো ক্যামেরা হিসাবে থাকবে একটি 200-মেগাপিক্সেল সেন্সর। এছাড়া, ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা ও একটি 50-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা মিলবে। উল্লেখ্য, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাটি স্যামসাং ISOCELL HP9 সেন্সর হবে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন

iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল