জয়েন করুন

Vivo Y04s মাত্র ৭০০০ টাকায় ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৬০০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল

avatar
Written By : Ankita Mondal
Updated Now: August 4, 2025 9:51 AM

ভিভো বাজেট সেগমেন্টে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y04s লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ৭,০০০ টাকার কাছাকাছি। এটি একটি এন্ট্রি-লেভেল 4G স্মার্টফোন। এতে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ইউনিসক প্রসেসর, ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটি দুটি কালার অপশনে এসেছে। আর Vivo Y04s আপাতত ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে।

Vivo Y04s এর দাম ও কালার অপশন

Vivo Y04s এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৩৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭,০০০ টাকার সমান। এটি ক্রিস্টাল পার্পেল ও জেড গ্রিন কালার অপশনে পাওয়া যাবে। অন্যান্য দেশে ফোনটি কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।

Vivo Y04s এর ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে ও বিল্ড কোয়ালিটি

Y04s মডেলে আছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ব্রাইটনেস ৫৭০ নিটস। ফোনের পিছনে ক্রিস্টাল লাইন ম্যাট ফিনিশ উপস্থিত। আর IP64 রেটিং প্রাপ্ত ডিভাইসটি MIL-STD-810H সার্টিফিকেশন সহ এসেছে। ফলে ধুলো, জল এবং হালকা ধাক্কা থেকে স্মার্টফোনটি সুরক্ষিত থাকবে।

পারফরম্যান্স ও স্টোরেজ

পারফরম্যান্সের জন্য ভিভো ওয়াই০৪এস হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে ইউনিসক T612 চিপসেট। এটি ৪ জিবি LPDDR4X র‌্যাম ও ৬৪ জিবি ই-এমএমসি স্টোরেজ সহ এসেছে। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা ও সফটওয়্যার

ক্যামেরা বিভাগের কথা বললে, Vivo Y04s স্মার্টফোনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল এবং QVGA লেন্স। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17