জয়েন করুন

Vivo Y37c এর পর আগামী মাসের‌ শুরুতে লঞ্চ হচ্ছে Vivo Y300 GT স্মার্টফোন, থাকবে বিশাল বড় ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 30, 2025 9:44 PM

ভিভো আগামী মাসে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y300 GT বাজারে আনতে চলেছে। এই ফোনটি আগামী ৯ মে চীনে লঞ্চ হবে এবং ইতিমধ্যেই এর প্রি-অর্ডার শুরু হয়েছে। মনে করা হচ্ছে ডিভাইসটি iQOO Z10 Turbo-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে থাকবে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৭৬২০ এমএএইচ ব্যাটারি। আসুন Vivo Y300 GT সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Vivo Y300 GT এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই৩০০ জিটি ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের OLED ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৬২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই৩০০ জিটি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি ব্ল্যাক এবং শ্যাম্পেন গোল্ড কালার অপশনে আসবে।

এদিকে, সম্প্রতি চীনে Vivo Y37c লঞ্চ হয়েছে। এতে রয়েছে ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ, এবং ৬.৫৬ ইঞ্চির HD+ ডিসপ্লে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট। পারফরম্যান্সের জন্য এতে Unisoc T7225 ব্যবহার করা হয়েছে, আর ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা