জয়েন করুন

Vivo Y31 Pro 5G ভারতে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে 6500mAh ব্যাটারি, দাম কত

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: September 16, 2025 12:07 PM

Vivo সোমবার তাদের Y সিরিজের নতুন ফোন হিসেবে Vivo Y31 Pro 5G লঞ্চ করেছে। এর একদিন আগেই কোম্পানিটি সিরিজের বেস মডেল হিসেবে Vivo Y31 5G এর উপর থেকে পর্দা সরিয়েছিল। ভারতে প্রো মডেলের দাম শুরু হয়েছে ১৮,৯৯৯ টাকা থেকে। ডিভাইসটি দুটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। Vivo Y31 Pro 5G স্মার্টফোনে আছে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর। আর বেস মডেলের মতো এতেও ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Vivo Y31 Pro 5G এর দাম ও লভ্যতা

ভারতে Vivo Y31 Pro 5G এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হয়েছে ২০,৯৯৯ টাকা। এটি মোচা ব্রাউন এবং ড্রিমি হোয়াইট রঙে পাওয়া যাবে। ফোনটি ফ্লিপকার্ট, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

জানিয়ে রাখি, Vivo Y31 5G এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে দাম পড়বে ১৪,৯৯৯ টাকা। আবার এটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও এসেছে। এর দাম ১৬,৪৯৯ টাকা।

Vivo Y31 Pro 5G এর সাথে অফার

ক্রেতারা ভিভো ওয়াই৩১ প্রো ৫জি কেনার সময় এসবিআই ব্যাঙ্ক, ডিবিএস, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এছাড়া রয়েছে আট মাসের নো কস্ট ইএমআই এর সুবিধা।

Vivo Y31 Pro 5G স্পেসিফিকেশন

ডুয়েল সিমের Vivo Y31 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এতে আছে ২৪০৮×১০৮০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৭২ ইঞ্চি এলসিডি টাচস্ক্রিন। এই ডিসপ্লে ১০৫০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট। এটা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

Vivo Y31 Pro 5G হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17