জয়েন করুন

সারাদিন সিনেমা-ভিডিয়ো দেখতে পারবেন, 6500mah ব্যাটারির নতুন ফোন আনল Vivo

avatar
Written By : Ankita Mondal
Updated Now: February 27, 2025 3:50 PM

ভিভো ঢাকঢোল না পিটিয়েই সাশ্রয়ী মূল্যে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল। নয়া মডেলটির নাম Vivo Y39 5G৷ স্লিম ও লাইটওয়েট ডিজাইনের এই ফোনে বেশ কিছু উচ্চমানের বৈশিষ্ট্য রয়েছে, যা পারফরম্যান্য, পাওয়ার, এবং ড্যুরাবিলিটির মধ্যে ভারসাম্য বজায় রাখে। ৬,৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, এবং জল ও ধুলো থেকে রক্ষার জন্য IP64 রেটিংয়ের মতো আকর্ষণীয় ফিচার্স পাবেন নতুন ফোনটিতে।

Vivo Y39 5G: স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো ওয়াই৩৯ ৫জি একটি ৬.৬৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৭২০x১৬৮০ পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। ফোনটির পুরুত্ব ৮.০৯ মিমি। নিরাপত্তার জন্য, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেট করা হয়েছে। আইপি৬৪ রেটিং ফোনটিকে জল ও ধুলো লেগে ক্ষতি হওয়া আটকাবে। উন্নত ইউজার এক্সপিরিয়েন্সের জন্য অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ফানটাচ ওএস ১৫ সফটওয়্যার রয়েছে।

ভিভোর এই ফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার হয়েছে। এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। ভার্চুয়াল র‍্যাম ও এনএফসি সাপোর্ট রয়েছে। বিশাল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, ৮৩ মিনিটে ১-১০০ শতাংশ চার্জ হয়ে যাবে। ফোনটির ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি + ২ মেগাপিক্সেল বোকেহ সেন্সর রয়েছে। আর সামনে ৮ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা।

Vivo Y39 5G: দাম ও লভ্যতা

ভিভো এই মুহূর্তে ওয়াই৩৯ ৫জি মালয়েশিয়াতে লঞ্চ করেছে। সেখানে ৮ জিবি ও ২৫৬ জিবি মেমরি ভার্সনের দাম ১,০৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত। এটি ভারতীয় মুদ্রায় প্রায় ২১,৬০০ টাকার সমান। ডিভাইসটি ওশান ব্লু এবং গ্যালাক্সি পার্পল কালার অপশনে উপলব্ধ। এটি ভারতে ঠিক কবে আসবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17