শীঘ্রই বাজারে আসছে Vivo Y600i। লঞ্চের আগে সম্প্রতি ডিভাইসটিকে চায়না টেলিকম ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে ফোনটির ডিজাইন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সামনে এসেছে। ওয়েবসাইট অনুযায়ী Vivo Y600i মডেলে ৬.৮৭ ইঞ্চি ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে। আবার দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য দেওয়া হবে ৮০০০ এমএএইচ ব্যাটারি। স্মার্টফোনটি তিনটি কালার অপশনে আসতে পারে এবং পিছনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এটি Vivo Y500i এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে।
Vivo Y600i এর সম্ভাব্য স্পেসিফিকেশন
চায়না টেলিকম এর ওয়েবসাইট থেকে জানা গেছে ভিভো ওয়াই৬০০আই এর মডেল নম্বর V2617A। লিস্টিং অনুযায়ী, এটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে। এছাড়াও ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের একটি অন্য এডিশনও থাকতে পারে।
ডিসপ্লে ও প্রসেসর
পাশাপাশি জানা গেছে Vivo Y600i মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। এতে ৬.৮৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে। তবে ডিসপ্লের রেজোলিউশন এবং রিফ্রেশ রেট সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আর পারফরম্যান্সের জন্য কোয়ালকম এর SM4450 প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। এটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট হতে পারে।
ক্যামেরা ও ব্যাটারি
ফটোগ্রাফির জন্য Vivo Y600i এর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবেনা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এতে ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে।
কালার অপশন ও লঞ্চের সময়
হ্যান্ডসেটটি পোলার নাইট ব্ল্যাক, স্কাই ব্লু এবং স্ট্যারি স্কাই কালার অপশনে আসবে বলে জানা গেছে। চায়না টেলিকম এর লিস্টিংয়ে Vivo Y600i এর লঞ্চের তারিখ হিসেবে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ বলে উল্লেখ করা হয়েছে।