জয়েন করুন

৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সহ আসছে Xiaomi 15T Pro, প্রত্যাশা বাড়িয়ে Xiaomi 15T সিরিজের ফিচার ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 9:37 AM

Xiaomi-এর নতুন ফোন সিরিজ 15T ও 15T Pro নিয়ে বাজারে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বছর শেষে এই দুই ডিভাইস ‘সাব-প্রিমিয়াম’ ক্যাটাগরির অধীনে আসবে বলে জানা গেছে। অর্থাৎ এদের লঞ্চের সময় এখনও কিছুটা দূরে। যদিও তা সত্ত্বেও Xiaomi 15T ও Xiaomi 15T Pro সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে শুরু করেছে। আজ এক টিপস্টারের দৌলতে এদের ক্যামেরা ফিচার ও ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা গেছে।

Xiaomi 15T ও Xiaomi 15T Pro এর ক্যামেরা

বিশ্বস্ত টিপস্টার @PaperKing13 সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, শাওমি ১৫টি প্রো ফোনে অনেকটাই শাওমি ১৫-এর মতো ক্যামেরা সেটআপ থাকবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল OVX9100 সেন্সর। এর সাথে থাকবে টেলিফটো ক্যামেরা, যা ৫০ মেগাপিক্সেল JN5 সেন্সর হবে। আবার আল্ট্রা-ওয়াইড শটের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল OV13B সেন্সর। আর শাওমি ১৫টি প্রো এর সামনে থাকবে S5KKDS নামের একটি সেলফি ক্যামেরা। যদিও এর রেজোলিউশন জানা যায়নি।

এদিকে শাওমি ১৫টি মডেলেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। যদিও এদের রেজোলিউশন বা সেন্সর সম্পর্কে টিপস্টার কিছু বলেননি। তবে আমাদের অনুমান এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, একটি আল্ট্রা ওয়াইড লেন্স ও ম্যাক্রো সেন্সর পাওয়া যেতে পারে।

Xiaomi 15T ও Xiaomi 15T Pro এর ব্যাটারি ক্যাপাসিটি

শাওমি ১৫টি ও শাওমি ১৫টি প্রো মডেল দুটি ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। যেখানে আগের শাওমি ১৪টি সিরিজে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ছিল। অর্থাৎ ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা বাড়ানো হবে।

এর আগে শোনা গিয়েছিল Redmi K80 Extreme Edition-এর ওপর ভিত্তি করে Xiaomi 15T Pro তৈরি হচ্ছে। ফলে আশা করা হচ্ছিল এতে ৭,৪১০ এমএএইচ ব্যাটারি থাকবে। যদিও নয়া রিপোর্ট ফ্যানদের হতাশ করবে।

চার্জিং স্পিডের কথা বললে, Xiaomi 15T ফোনে থাকবে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, আর Xiaomi 15T Pro মডেলে পাওয়া যাবে ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা