জয়েন করুন

Xiaomi 18 Pro Max আসছে ডুয়েল ২০০MP ক্যামেরার সাথে, থাকবে ৮৫০০mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 8, 2026 9:02 AM

Xiaomi 18 সিরিজ চলতি বছরে বাজারে আসবে। স্বাভাবিকভাবেই সিরিজের স্মার্টফোনগুলি নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। সম্প্রতি যেমন Xiaomi 18 Pro এর ডিসপ্লে ও ক্যামেরা আপগ্রেড সম্পর্কে জানা গিয়েছিল। আজ আবার Xiaomi 18 Pro Max এর স্পেসিফিকেশন ফাঁস হল। নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আসন্ন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে ডিজাইনে আগের মডেলের তুলনায় বড় পরিবর্তন দেখা যাবে। ডিভাইসটি ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং বিশাল ৮৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে দাবি করা হয়েছে।

Xiaomi 18 Pro Max এর ডিসপ্লে

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন শাওমি ১৮ প্রো ম্যাক্স মডেলের একটি ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। তার দাবি, এই ফোনে বড় গোলাকার কর্নারসহ কাস্টম ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। এর চারদিকেই সমান পাতলা বেজেল দেখা যাবে। এর আগে জানা গিয়েছিল এতে ৬.৯ ইঞ্চি 2K OLED ডিসপ্লে থাকতে পারে।

ক্যামেরায় দেখা যাবে বড় আপগ্রেড

টিপস্টার তার পোস্টে আরও বলেছেন যে, Xiaomi 18 Pro Max হ্যান্ডসেটে LOFIC (ল্যাটেরাল ওভারফ্ল ইন্টিগ্রেশন ক্যাপাসিটর) প্রযুক্তিসহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এই প্রযুক্তি বিশেষ করে খারাপ আলোতেও ডায়নামিক রেঞ্জ আরও উন্নত করতে সাহায্য করবে।

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ থাকতে পারে

প্রাইমারি সেন্সরের পাশাপাশি এই ফোনে আরও একটি ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকতে পারে, যা ম্যাক্রো ফটোগ্রাফিও সাপোর্ট করবে। এর আগেও বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল Xiaomi 18 Pro Max মডেলে ডুয়েল ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এবং টেলিফটো সেন্সর প্রায় ৩x অপটিক্যাল জুম অফার করবে। আর এর ক্যামেরা টিউনিংয়ের জন্য Leica-এর সঙ্গে Xiaomi হাত মেলাবে।

ব্যাটারি ও ফাস্ট চার্জিং

টিপস্টারের দাবি, প্রোটোটাইপে একটি “8K++” ব্যাটারি দেওয়া হয়েছে। এর অর্থ ব্যাটারি ক্ষমতা ৮০০০ এমএএইচ এর বেশি হতে পারে। এর আগের রিপোর্টেও বলা হয়েছিল Xiaomi 18 Pro Max মডেলে ৮৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এছাড়া এই হ্যান্ডসেটে ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে।

দাম ও লঞ্চের সময়

উইবোতে টিপস্টারের কাছে একজন জানতে চেয়েছিলেন যে এই স্পেসিফিকেশন থাকলে ফোনটির দাম বেশি হবে কিনা, তার জবাবে ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, আপগ্রেডেড হার্ডওয়্যারের কারণে স্মার্টফোনটির দাম বাড়বে। মনে করা হচ্ছে চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে Xiaomi 18 Pro Max, Xiaomi 18 Pro এবং Xiaomi 18 লঞ্চ হবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি