জয়েন করুন

৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা ও ৬৭ ওয়াট চার্জিং সহ আসছে Xiaomi Civi 5 Pro ফোন

avatar
Written By : Suman Patra
Updated Now: March 30, 2025 11:15 AM

স্টাইলিশ ডিজাইন ও সেলফি কেন্দ্রিক স্মার্টফোন Xiaomi Civi 5 Pro নিয়ে গত ডিসেম্বর থেকে নতুন নতুন তথ্য সামনে আসছে। আশা করা হচ্ছে শীঘ্রই ডিভাইসটি বাজারে আসবে। তার আগে এখন এটি চীনের 3C সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেল। এখানে ফোনটি 25067PYE3C মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া জানা গেছে এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এর পাশাপাশি জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, Xiaomi Civi 5 Pro নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করেছেন। তার দাবি এটি কোয়ালকমের SM8735 প্রসেসর সহ আসবে। এটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর হতে পারে। কারণ কোয়ালকম এখনও এই প্রসেসরটি লঞ্চ করেনি। এর সাথে দেওয়া হতে পারে অ্যাড্রেনো ৮২৫ জিপিইউ।

Xiaomi Civi 5 Pro সম্পর্কে কি কি জানা গেছে

এর আগে সামনে এসেছিল যে, শাওমি সিভি ৫ প্রো ডিভাইসটি ৭মিমি পুরু হবে এবং এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। যেখানে শাওমি সিভি ৪ প্রো মডেলে ৪৭০০ এমএএইচ ব্যাটারি ছিল। আবার আসন্ন মডেলে ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে।

যদিও শাওমি এখনও এর লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে আমাদের অনুমান শাওমি সিভি ৫ প্রো এপ্রিলে বাজারে আসবে। তার আগেই স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর লঞ্চ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ প্রসেসরের ঘোষণার পরপরই ফোনটি লঞ্চ হবে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে