শাওমি ফ্যানদের জন্য সুখবর। শুরু হল Xiaomi Fan Festival 2026 সেল। সোমবার থেকে শুরু হওয়া এই বিশেষ সেলে স্মার্টফোন থেকে শুরু করে ট্যাবলেট, স্মার্ট টিভি অনেক কম দামে পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, অথবা ট্যাবলেট বা টিভি নিতে চান তাহলে এই সেলের অফারগুলি কাজে লাগাতে পারেন। এই সেলে Xiaomi 17 সিরিজ থেকে শুরু করে Redmi Note 15 সিরিজ, Redmi Pad 2, 4K রেজোলিউশনের TV সস্তায় কেনা যাবে।
Xiaomi Fan Festival 2026 সেল শুরু হল
Xiaomi Fan Festival 2026 সেল শুরু হয়েছে ৬ এপ্রিল থেকে এবং চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। এই ১০ দিনে ক্রেতারা পছন্দের Xiaomi বা Redmi ডিভাইস খুব কম খরচে বেছে নিতে পারবেন। আসুন কোন কোন মডেল কত দামে সেল থেকে কেনা যাবে জেনে নেওয়া যাক।
ফ্ল্যাগশিপ স্মার্টফোনে লোভনীয় অফার
শাওমি ফ্যান ফেস্টিভ্যাল সেলে সদ্য ভারতে লঞ্চ হওয়া Xiaomi 17-র ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়ে। ডিভাইসটির আসল দাম ৯৯,৯৯৯ টাকা, তবে এখন এটি ৮৯,৯৯৯ টাকায় কেনা যাবে। অন্যদিকে Leica টিউনড ক্যামেরা সহ আসা Xiaomi 17 Ultra মডেলের ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ১,২৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
Redmi সিরিজে বাম্পার ডিসকাউন্ট অফার
শাওমির এই সেলে Redmi Note 15 5G, Note 15 Pro 5G, এবং Note 15 Pro+ 5G মডেলগুলি Xiaomi-র নিজস্ব স্টোর এবং অফলাইন রিটেল আউটলেটে অফার সহ পাওয়া যাচ্ছে। এদের দাম শুরু হচ্ছে যথাক্রমে ২২,৯৯৯ টাকা, ২৬,৯৯৯ টাকা এবং ৩৪,৯৯৯ টাকা থেকে। পাশাপাশি বাজেট ফোন যেমন Redmi A5, Redmi A4 5G এবং Redmi 15C 5G ডিভাইস তিনটি যথাক্রমে ৭,৯৯৯ টাকা, ৯,২৯৯ টাকা এবং ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে।
ট্যাবলেটেও নজরকাড়া অফার
স্মার্টফোনের পাশাপাশি ক্রেতারা এই সেল থেকে সাশ্রয়ী মূল্যে ট্যাবলেটেও কিনতে পারবেন। এক্ষেত্রে Redmi Pad 2, Redmi Pad 2 Pro এবং Xiaomi Pad 8 ট্যাবলেট তিনটির উপর ১,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
স্মার্ট টিভির সাথেও খাস অফার পাওয়া যাবে
শাওমির স্মার্ট টিভিগুলিও Fan Festival 2026 সেলে কম দামে বিক্রি হচ্ছে। কোম্পানির ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৬৫ ইঞ্চি পর্যন্ত মডেল সস্তায় কেনা যাবে। বিশেষ করে QLED এবং 4K রেজোলিউশনের টিভিগুলি অনেক কম দামে পাওয়া যাবে।

