জয়েন করুন

তিন বছরের গবেষণার ফল, Xiaomi Mix Flip 2 আসছে আগামী সপ্তাহেই

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 23, 2025 8:16 PM

শাওমি শীঘ্রই তাদের নতুন ফ্লিপ ফোন বাজারে আনছে। Xiaomi Mix Flip 2 নামের এই ফোনটি চীনে শাওমি মলে রিজার্ভেশনের জন্য তালিকাভুক্ত হয়ে গেছে। ফলে বলা যায় যে, এটি লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেছে। সেই মতোই এখন শাওমি গ্রুপের প্রেসিডেন্ট ও পার্টনার লু ওয়েইবিং নিজের ভেরিফায়েড Weibo অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করে জানিয়েছেন, Mix Flip 2 আগামী সপ্তাহেই বাজারে আসতে চলেছে। আর এই ক্ল্যামশেল ডিজাইনের ফোনে থাকবে বড় ব্যাটারি এবং উন্নত হিট ডিসিপেশন প্রযুক্তি।

Xiaomi Mix Flip 2 ফোনের উপর কাজ শুরু হয়েছিল তিন বছর আগে

লু ওয়েইবিং আরও জানিয়েছেন, শাওমি এই ডিভাইসের উপরের নাকি তিন বছর আগে থেকেই কাজ শুরু করেছিল। ফলে এটা শুধু আরেকটা ফ্লিপ ফোন নয়, বরং পরিকল্পিত ও পরীক্ষিত একটি প্রিমিয়াম ডিভাইস হবে বলেই মনে হচ্ছে।

জানিয়ে রাখি, এই মাসেই চীনে Redmi K80 Ultra ও Redmi K Pad-এর জন্য একটি বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়েছে। মনে হচ্ছে এই ইভেন্টেই লঞ্চ হবে Xiaomi Mix Flip 2।

কী থাকছে নতুন এই ফ্লিপ ফোনে?

রিপোর্ট অনুযায়ী, শাওমি মিক্স ফ্লিপ ২ ফোনের সামনে দেখা যাবে ৬.৮৫ ইঞ্চি এলটিপিও AMOLED প্রাইমারি ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে। বাইরের দিকে থাকতে পারে ৪.০১ ইঞ্চি ডুয়াল-কার্ভ ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে। শাওমি মিক্স ফ্লিপ ২ এর ব্যাটারি সাইজ হবে ৫০৫০ এমএএইচ, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে