জয়েন করুন

Xiaomi Redmi ও Poco স্মার্টফোনে চলে এল নতুন সিকিউরিটি আপডেটে, অবশ্যই ডাউনলোড করুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 20, 2025 10:57 AM

Xiaomi তাদের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য HyperOS ভিত্তিক এপ্রিল ২০২৫ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ রোলআউট শুরু করেছে। নতুন এই আপডেট ডিভাইসে বিদ্যমান একাধিক গুরুত্বপূর্ণ ত্রুটি ঠিক করবে এবং সামগ্রিক পারফরম্যান্স আরও উন্নত করবে। সংস্থার তরফে বলা হয়েছে, সিকিউরিটি প্যাচটি ধাপে ধাপে Xiaomi, Redmi ও POCO সিরিজের বিভিন্ন মডেলে পাওয়া যাবে।

এই আপডেট ডাউনলোড ও ইনস্টলের পর ব্যবহারকারীরা সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে পারবেন। উল্লেখ্য, সিকিউরিটি প্যাচটি HyperOS 2.0 আপডেট আসার কয়েক সপ্তাহ পরে রোলআউট করা হল। ফলে ফোনে নতুন ইউজার ইন্টারফেস ও ফিচারের সাথে জোরদার নিরাপত্তা পাওয়া যাবে।

কোন কোন ফোনে আসছে নতুন আপডেট

এপ্রিল ২০২৫ আপডেট যেসব স্মার্টফোনে পাওয়া যাবে তার মধ্যে আছে: Xiaomi 14, 14 Pro, 13 Ultra, 12T Pro, Redmi K50 Ultra, 12S, Redmi Note 14 4G, Note 12 Pro, Note 12 Pro+, Note 12 Discovery, POCO X5 5G, POCO F7 Pro, Redmi K80 এবং POCO F6 Pro ও Redmi K70।

এপ্রিল ২০২৫ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ

নতুন সিকিউরিটি আপডেটে অপারেটিং সিস্টেমের গুরুতর ত্রুটি ঠিক করা হয়েছে। সাথে মেমোরি ম্যানেজমেন্ট সমস্যার সমাধান করা হয়েছে। এছাড়া HyperOS কাস্টম স্কিনের নিজস্ব কিছু সিকিউরিটি ইস্যু ঠিক করা হয়েছে। সর্বোপরি, ক্ষতিকর অ্যাপের আক্রমণ রুখতে নিরাপত্তা প্রোটোকল আরও জোরদার করা হয়েছে।

আপডেট এসেছে কিনা এভাবে চেক করুন

এপ্রিল ২০২৫ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপনার ডিভাইসে এসেছে কিনা চেক করতে ফোনের Settings > About phone > System update এ গিয়ে “Check for updates” অপশনে ক্লিক করুন। যেহেতু আপডেটটি ধীরে রোলআউট করা হচ্ছে, তাই কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

আরও পড়ুন

Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন বাড়ছে সস্তা iPhone 18 ও iPhone 18e মডেলের RAM, কি সুবিধা মিলবে Xiaomi 18 Pro Max আসছে ডুয়েল ২০০MP ক্যামেরার সাথে, থাকবে ৮৫০০mAh ব্যাটারি