TRENDS ▸
Tech GupTelecomBsnl Relaunch Rs 1 Recharge Plan Get 2gb Data Per Day Unlimited Call Free Sim
BSNL 1 rupee plan

BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা

রিচার্জের দাম দিন দিন বাড়ার কারণে সাধারণ মানুষের পক্ষে মোবাইল ব্যবহার করা কঠিন হয়ে পড়ছে। অনেকেই এখন খরচ কমানোর উপায় খুঁজছেন। ঠিক সেই সময়ে BSNL তাদের পুরানো জনপ্রিয় ১ টাকার রিচার্জ প্ল্যানটি ফিরিয়ে আনলো। কয়েকমাস আগে সরকারি এই টেলিকম কোম্পানিটি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 7, 2026 9:33 PM

রিচার্জের দাম দিন দিন বাড়ার কারণে সাধারণ মানুষের পক্ষে মোবাইল ব্যবহার করা কঠিন হয়ে পড়ছে। অনেকেই এখন খরচ কমানোর উপায় খুঁজছেন। ঠিক সেই সময়ে BSNL তাদের পুরানো জনপ্রিয় ১ টাকার রিচার্জ প্ল্যানটি ফিরিয়ে আনলো। কয়েকমাস আগে সরকারি এই টেলিকম কোম্পানিটি অবিশ্বাস্য দামে এই প্ল্যানটি এনেছিল। তবে মাঝে প্যাকটি বন্ধ করে দেওয়া হয়। তবে আজ থেকে ফের BSNL এর ১ টাকার প্ল্যান রিচার্জ করা যাবে।

BSNL এর ১ টাকার প্ল্যানের সুবিধা

বিএসএনএল তাদের ১ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা দিচ্ছে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। অর্থাৎ এখানে মোট ৬০ জিবি ডেটা পাওয়া যাবে। এই ডেটা দিয়ে দীর্ঘক্ষণ ইউটিউব দেখা যায়, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ব্যবহার করা যায়, এমনকি ভিডিও কলও করা সম্ভব। দৈনিক ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৪০ কেবিপিএস হবে।

এর পাশাপাশি এখানে আনলিমিটেড কলিংয়ের সুব্যবস্থা আছে। এক্ষেত্রে ৩০ দিনের জন্য কোনো বাধা ছাড়াই যেকোনো নেটওয়ার্কে কথা বলা যাবে। সঙ্গে ৩০০০টি SMS-ও দেওয়া হচ্ছে।

ফ্রি সিমের সুবিধা দিচ্ছে BSNL

এই প্ল্যানের সাথে BSNL বিনামূল্যে সিম কার্ডও দিচ্ছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি। তবে মনে রাখবেন এই সুবিধা শুধুমাত্র নতুন গ্রাহকরা পাবেন। যাদের কাছে আগে থেকে কোম্পানির সিম নেই, তারাই এই ১ টাকার প্ল্যান রিচার্জ নিতে পারবেন। যারা ইতিমধ্যেই BSNL সিম ব্যবহার করছেন, তারা এই অফারের আওতায় পড়বেন না।

কীভাবে BSNL এর ১ টাকার প্ল্যান রিচার্জ করবেন

১ টাকার প্ল্যান রিচার্জ করতে হলে গ্রাহকদের শুধু নিকটবর্তী BSNL কাস্টমার সার্ভিস সেন্টার বা অনুমোদিত রিটেলারের কাছে যেতে হবে। সেখানে ১ টাকা পেমেন্ট করলেই আপনাকে নতুন সিম দিয়ে দেওয়া হবে। সিমটি ফোনে অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গেই এই অফার চালু হয়ে যাবে।

আপনার এলাকায় যদি BSNL এর 4G নেটওয়ার্ক উপলব্ধ থাকে, তাহলে এই অফার আপনার জন্য লাভজনক হবে। যদিও কোম্পানি কতদিন এই অফারটি চালু রাখবে তা এখনও নিশ্চিত করেনি।