জয়েন করুন

BSNL গ্রাহকদের জন্য সুখবর, আসছে নতুন ফ্ল্যাশ সেল, মিলতে পারে ফ্রি ডেটা ও দারুণ ছাড়

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 28, 2025 7:44 AM

BSNL গ্রাহকদের জন্য বড় খবর। সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড খুব শীঘ্রই ভারতে এক বিশেষ ফ্ল্যাশ সেল আয়োজন করতে চলেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পুরনো টুইটার)-এ BSNL একটি ভিডিও পোস্ট করে এই খবর জানিয়েছে। যদিও এই ফ্ল্যাশ সেলের তারিখ এখনো জানানো হয়নি, তবে‌ গ্রাহকদের জন্য যে বিশেষ চমক অপেক্ষা করছে তা টিজার থেকে স্পষ্ট।

BSNL আনছে বিশেষ ফ্ল্যাশ সেল

এক্স পোস্টে বিএসএনএল লিখেছে, “কিছু বড়ো আসছে! আপনি কি প্রস্তুত এক অপ্রত্যাশিত অভিজ্ঞতার জন্য?” – এই লাইন থেকেই স্পষ্ট, বিএসএনএল এই ফ্ল্যাশ সেলে চমকানো কিছু উপহার দিতে প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে গ্রাহকরা ফ্রি ডেটা, ব্রডব্যান্ডের কানেকশন বা প্ল্যানের ওপর আকর্ষণীয় ডিল, কিংবা মোটা ডিসকাউন্ট পেতে পারে।

জানিয়ে রাখি, সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এপ্রিল মাসের ডেটা শেয়ার করেছে। যেখানে দেখা গেছে, বিএসএনএল-এর সক্রিয় গ্রাহকের সংখ্যা উল্লেখিত মাসে প্রায় ১৮ লাখ কমেছে। যেখানে সামগ্রিকভাবে ভারতীয় টেলিকম বাজারে গ্রাহকসংখ্যা কমেছে প্রায় ২ লক্ষ। এই প্রেক্ষাপটে ফ্ল্যাশ সেলের সিদ্ধান্ত নিঃসন্দেহে গ্রাহক ধরে রাখার একটা কৌশল হতে পারে।

ফ্ল্যাশ সেলের পাশাপাশি সংস্থাটি আরও বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। এই মাসের শুরুতেই BSNL তাদের 5G পরিষেবার নাম ঘোষণা করেছে। এই পরিষেবা ‘Q-5G’ নামে পাওয়া যাবে। শুধু তাই নয়, এখন থেকে নতুন সিম কিনতে বা পুরানো নম্বর BSNL-এ পোর্ট করতে চাইলে, গ্রাহকরা ঘরে বসেই সেই সিম হাতে পেয়ে যাবেন। এরজন্য অনলাইনে কেওয়াইসি ফর্ম ফিলআপ করা যাবে।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে