দেশে পেট্রোল ও ডিজেলের দাম আজ আরও একবার বাড়ার পর এবার আলোচনা শুরু হয়েছে টেলিকম ট্যারিফ নিয়ে। সূত্র মারফত জানা গেছে শীঘ্রই মোবাইল রিচার্জের খরচও বাড়তে চলেছে। আসলে টেলিকম সংস্থাগুলির খরচ বাড়লে তার প্রভাব শেষ পর্যন্ত পড়ে গ্রাহকদের উপরই। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। তাই দাম বাড়ার আগে বহু গ্রাহক চাইছেন দীর্ঘমেয়াদি প্ল্যান রিচার্জ করে রাখতে। বিশেষ করে ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ প্ল্যানগুলি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে।
কেন বাড়তে পারে মোবাইল রিচার্জের দাম?
টেলিকমটক তাদের প্রতিবেদনে জানিয়েছে, একটি মোবাইল টাওয়ার সচল রাখতে কোম্পানিগুলির বিদ্যুৎ ও জ্বালানির পিছনেই মোট অপারেটিং খরচের প্রায় ৪০ শতাংশ চলে যায়। এখন ডিজেলের দাম বেড়ে যাওয়ায় টাওয়ার চালানোর খরচও অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। বড় টেলিকম সংস্থাগুলিকে শুধু ডিজেলের জন্যই বছরে কয়েকশো কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হতে পারে।
এর পাশাপাশি 5G টাওয়ার পরিচালনা করা আরও ব্যয়বহুল। কারণ এই টাওয়ারগুলিতে বেশি পাওয়ার ও বেশি ডিজেলের প্রয়োজন হয়। পাশাপাশি গ্লোবাল সাপ্লাই চেনের সমস্যার জেরেও টেলিকম কোম্পানিগুলিকে ব্যবসার অন্য অংশে বাড়তি খরচ সামলাতে হচ্ছে। আর গত কয়েকমাস ধরে এমনিতেই ভারতীয় বাজারে ট্যারিফ বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। তাই বর্তমান পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে, সংস্থাগুলি খুব শীঘ্রই তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পথে হাঁটতে পারে।
Airtel এর ৩৬৫ দিনের প্ল্যান
এয়ারটেলের ৩৫৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পান। এর সাথে পাওয়া যায় রোজ ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি এসএমএস। এছাড়াও অন্যান্য অতিরিক্ত সুবিধা এই প্ল্যানের সাথে মেলে।
Jio এর ৩৬৫ দিনের ভ্যালিডিটি প্ল্যান
জিওর ৩৫৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটিও ৩৬৫ দিন। এখানে গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা পান। সঙ্গে রয়েছে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রত্যহ ১০০টি SMS। এই প্ল্যানের সাথেও বেশকিছু অতিরিক্ত সুবিধা দেওয়া হয়।
Vi এর সস্তা বার্ষিক প্ল্যান
ভোডাফোন আইডিয়ার ৩৪৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে রোজ ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS দেওয়া হয়। পাশাপাশি আরও কিছু অতিরিক্ত সুবিধা এখানে অন্তর্ভুক্ত রয়েছে।
BSNL এর ১ বছরের সস্তা প্ল্যান
BSNL এর ২৩৯৯ টাকার প্ল্যানটি এই লিস্টের সবচেয়ে সস্তা প্ল্যান। এখানে ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি ডেটা এবং প্রত্যহ ১০০টি এসএমএস পাওয়া যায়।