জয়েন করুন

Jio এর খাস প্ল্যানে 4000 টাকা ফায়দা, 399 টাকায় 12 মাস ফ্রি Canva Pro

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 17, 2026 3:25 PM

আপনি যদি একজন Jio সিম ব্যবহারকারী হোন এবং Canva অ্যাপ দিয়ে নিয়মিত ছবি, ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা প্রেজেন্টেশন তৈরি করেন তাহলে আপনার জন্য সুখবর। আসলে Reliance Jio‌ ও Canva সম্প্রতি পার্টনারশিপ করেছে। এর ফলে নির্দিষ্ট কয়েকটি Jio রিচার্জ প্ল্যানের সঙ্গে ১২ মাস পর্যন্ত Canva Pro বা Canva Pro Lite‌ এর সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, ৩৯৯ টাকার Jio প্ল্যানের সাথে Canva Pro সাবস্ক্রিপশন মিলবে। যেখানে ৩৪৯ টাকার প্ল্যানের সাথে Canva Pro Lite সাবস্ক্রিপশন পাওয়া যাবে। জানিয়ে রাখি, বর্তমানে Canva-র বার্ষিক Pro সাবস্ক্রিপশনের মূল্য প্রায় ৪,০০০ টাকা।

৩৯৯ টাকার Jio প্ল্যানের সাথে মিলবে Canva Pro

জিও ও ক্যানভা হাত মেলানোর পর ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধায় আমূল পরিবর্তন ঘটেছে। এই প্ল্যানে এখন গ্রাহকরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই Canva Pro ব্যবহার করতে পারবেন। যেখানে ক্যানভার ওয়েবসাইট থেকে Pro প্ল্যান কিনতে বছরে প্রায় ৪,০০০ টাক খরচ হবে। ফলে যারা নিয়মিত এই অ্যাপটি ব্যবহার করেন, তাদের জন্য জিওর এই অফারটি বেশ কাজে আসতে পারে। এক্ষেত্রে সুবিধাটি পেতে গ্রাহকদের MyJio অ্যাপে থাকা সংশ্লিষ্ট অফারের মাধ্যমে ক্লেম করতে হবে।

৩৪৯ টাকার Jio প্ল্যানে কী পাওয়া যাবে

৩৯৯ টাকার পরিবর্তে যদি কেউ Jio-র ৩৪৯ টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলেও প্রায় একই সুবিধা পাবেন। এখানে ১২ মাসের জন্য Canva Pro Lite সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ৩৪৯ টাকার বেশি দামের দৈনিক ২ জিবি ডেটা প্ল্যানের সাথেও Pro Lite এর সুবিধা মিলবে।

Canva Pro সাবস্ক্রিপশনের সুবিধা

আমরা অনেকেই Canva-কে শুধু ছবির মধ্যে লেখা যোগ করার টুল ভাবি। তবে এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের হাজার হাজার ডিজাইন তৈরি করা যায়। প্রো প্ল্যানে রয়েছে প্রিমিয়াম টেমপ্লেট, ছবি, ভিডিও, গ্রাফিক্স এবং একাধিক অ্যাডভান্সড ডিজাইন টুল।

এক্ছষেত্রে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড সরাতে, ডিজাইনের সাইজ পরিবর্তন করতে এবং Magic Eraser এর মতো টুল ব্যবহার করতে পারবেন। যারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তাদের জন্য কনটেন্ট প্ল্যানার বেশ কাজে আসতে পারে। পাশাপাশি Canva Pro-তে AI-ভিত্তিক বেশ কিছু ফিচারও রয়েছে।

Canva Pro Lite এবং Pro এর মধ্যে পার্থক্য

Canva Pro Lite এবং Canva Pro, দুটি প্ল্যানেই প্রিমিয়াম ডিজাইন কনটেন্ট, টেমপ্লেট এবং বেশ কিছু প্রয়োজনীয় এডিটিং টুল ব্যবহার করা যাবে। তবে প্রো সাবস্ক্রিপশনে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ এবং প্রো লাইট সাবস্ক্রিপশনে ৫০ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের পর এবার ব্যয়বহুল মোবাইল রিচার্জ? দেখে নিন Airtel, Jio, Vi ও BSNL এর ৩৬৫ দিনের প্ল্যান Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা