জয়েন করুন

Vi Recharge Plans: ভোডাফোন আইডিয়ার ৫৯৯ ও ৮৯৯ টাকার প্ল্যানে দারুন সুবিধা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: October 26, 2026 9:20 PM

Vodafone Idea (Vi) তাদের গ্রাহকদের জন্য নতুন দুটি প্রিপেড রিচার্জ প্ল্যান লঞ্চ করল। এই দুই প্ল্যানের মূল্য রাখা হয়েছে ৫৯৯ টাকা এবং ৮৯৯ টাকা। উভয় প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং দৈনিক ডেটার সুবিধা রয়েছে। তবে প্ল্যান দুটি ভিন্ন ভ্যালিডিটি সহ বাজারে এসেছে। এক্ষেত্রে ৫৯৯ টাকার প্ল্যানে ৫৬ দিন এবং ৮৯৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের পরিষেবা পাওয়া যাবে। আর রিপোর্ট অনুযায়ী ৮৯৯ টাকার প্ল্যানে কিছু টেলিকম সার্কেলে প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে, আবার কয়েকটি সার্কেলে মিলছে প্রতিদিন ২ জিবি ডেটা। উল্লেখ্য সম্প্রতি Vi তাদের ৮৫৯ টাকার প্ল্যানটি সরিয়ে দিয়েছিল।

Vodafone Idea এর ৮৯৯ টাকার প্রিপেড প্ল্যান

ভোডাফোন আইডিয়া তাদের ৮৯৯ টাকার প্রিপেড প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি অফার করছে। এই প্ল্যানে দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ১০০টি এসএমএস করার সুবিধা রয়েছে। এছাড়া পাওয়া যাবে দৈনিক ২ জিবি পর্যন্ত ডেটা। প্রতিদিনের নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে।

আবার এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা উপস্থিত। আপনার এলাকায় ভোডাফোন আইডিয়ার 5G নেটওয়ার্ক থাকলে এবং আপনার কাছে 5G স্মার্টফোন থাকলে বিনামূল্যে আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন।

কলিং ও ডেটার পাশাপাশি এই প্ল্যানে অতিরিক্ত সুবিধাও দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইট। বিঞ্জ অল নাইট এর মাধ্যমে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। উইকেন্ড ডেটা রোলওভার সুবিধায় অব্যবহৃত দৈনিক ডেটা সপ্তাহান্তে ব্যবহারের সুযোগ পাওয়া যায়। এছাড়া গ্রাহকরা এই প্ল্যানের সঙ্গে Vi Movies & TV অ্যাপ ব্যবহারের অ্যাক্সেসও পাবেন।

Vi এর ৫৯৯ টাকার প্রিপেড প্ল্যান

এদিকে ভোডাফোন আইডিয়ার ৫৯৯ টাকার প্রিপেড প্ল্যানে ৫৬ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে পাওয়া যাবে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস ব্যবহারের সুবিধা। দৈনিক ডেটার কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে।

আর ৮৯৯ টাকার প্ল্যানের মতো ৫৯৯ টাকার প্ল্যানেও আনলিমিটেড 5G ডেটার সুবিধা রয়েছে। তবে এই পরিষেবা ব্যবহার করার জন্য আপনার এলাকায় কোম্পানির 5G নেটওয়ার্ক থাকা প্রয়োজন। পাশাপাশি ব্যবহার করতে হবে 5G স্মার্টফোন। এদিকে ৫৯৯ টাকার প্ল্যানেও অতিরিক্ত সুবিধা হিসেবে বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইট পরিষেবা উপভোগ করা যাবে।

আরও পড়ুন

Jio এর খাস প্ল্যানে 4000 টাকা ফায়দা, 399 টাকায় 12 মাস ফ্রি Canva Pro পেট্রোল-ডিজেলের পর এবার ব্যয়বহুল মোবাইল রিচার্জ? দেখে নিন Airtel, Jio, Vi ও BSNL এর ৩৬৫ দিনের প্ল্যান Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি