TRENDS ▸
Tech GupTelecomJio 339 Launched New Plan 1 5gb Data Perday And Google Gemini Pro Free
Jio 339 plan

Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি

Reliance Jio তাদের প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নতুন প্ল্যান লঞ্চ করল। নয়া এই প্যাকটিকে কোম্পানির ‘Affordable Packs’ ক্যাটেগরির মধ্যে রাখা হয়েছে, আর এই প্ল্যানের দাম ৩৩৯ টাকা। ইতিমধ্যেই জিও ৩৪৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে। তবে নতুন এই প্ল্যানে অনেকটাই…

avatar
Written By : Puja Mondal
Updated Now: April 6, 2026 9:39 AM

Reliance Jio তাদের প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নতুন প্ল্যান লঞ্চ করল। নয়া এই প্যাকটিকে কোম্পানির ‘Affordable Packs’ ক্যাটেগরির মধ্যে রাখা হয়েছে, আর এই প্ল্যানের দাম ৩৩৯ টাকা। ইতিমধ্যেই জিও ৩৪৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে। তবে নতুন এই প্ল্যানে অনেকটাই আলাদা বেনিফিট পাওয়া যাবে। এখানে কলিং, ডেটা ও মেসেজের সুবিধা পাশাপাশি AI সাবস্ক্রিপশন দেওয়া হবে। এদিকে জিও তাদের ১৯৫ টাকার ডেটা প্যাকেও পরিবর্তন এনেছে। আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio লঞ্চ করল ৩৩৯ টাকার নতুন প্ল্যান

৩৩৯ টাকার নতুন জিও প্ল্যানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এতে প্রতিদিন ১০০টি করে এসএমএস দেওয়া হবে। আবার এখানে ১৪.৯৫ টাকার টকটাইম ব্যালান্সও পাওয়া যাবে। এর পাশাপাশি রোজ ১.৫ জিবি হাই স্পিড ডেটা সুবিধা রয়েছে। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড নেমে যাবে ৬৪ কেবিপিএসে। ৩৩৯ টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি ক্যালেন্ডার-মাস অনুযায়ী, অর্থাৎ গ্রাহকরা যে তারিখে রিচার্জ করবেন পরের মাসেও ঠিক সেই তারিখেই আবার রিচার্জ করতে হবে।

অন্যান্য সুবিধাও রয়েছে

কল ও ডেটার পাশাপাশি এখানে অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে। এই প্ল্যানে জিও টিভি এবং জিওএআইক্লাউড-র ফ্রি অ্যাক্সেস মিলবে। পাশাপাশি Google Gemini Pro-র ১৮ মাসের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে, যার দাম আসলে ৩৫,১০০ টাকা। এর মধ্যে ৫০০০ জিবি ক্লাউড স্টোরেজ এবং ন্যানো ব্যানানা সহ আরও কিছু ফিচার ব্যবহার করা যাবে।

Google Gemini সুবিধা পেতে কী শর্ত মানতে হবে

জিও স্পষ্ট জানিয়েছে, গুগল জেমিনির এই সুবিধা পেতে গ্রাহকদের পুরো সময়জুড়ে অন্তত ২৯৯ টাকা বা তার বেশি দামের, প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায় এমন প্ল্যান রিচার্জ করতে হবে। তা না হলে এই সুবিধা উপভোগ করা যাবে না

৩৪৯ ও ৩১৯ টাকার Jio প্ল্যানের মধ্যে তুলনা

জিওর পোর্টফোলিওতে ৩১৯ টাকার আরেকটি প্ল্যান আছে এবং এই প্যাকটিও ক্যালেন্ডার-মাস ভ্যালিডিটির সঙ্গে উপলব্ধ। এখানে আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস পাওয়া যায়। তবে এখানে টকটাইম ব্যালান্স দেওয়া হয় না। অন্যান্য অতিরিক্ত সুবিধাগুলি ৩৩৯ টাকার প্ল্যানের মতোই পাওয়া যাবে।

১৯৫ টাকার ডেটা প্যাকে Jio পরিবর্তন এনেছে

জিও তাদের জনপ্রিয় ১৯৫ টাকার ক্রিকেট ডেটা প্যাকে পরিবর্তন এনেছে। আগে যেখানে এখানে ৯০ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত, এখন তা কমিয়ে মাত্র ৩০ দিন করা হয়েছে। অর্থাৎ একেবারে ৬০ দিনের ভ্যালিডিটি কমানো হয়েছে। তবে ডেটার পরিমাণ আগের মতোই ১৫ জিবি রাখা হয়েছে। মনে রাখবেন এটা শুধু ডেটা প্যাক, তাই এখানে কল বা এসএমএসের কোনও সুবিধা নেই। তবে এখানে ৯০ দিনের জন্য JioHotstar মোবাইলের সাবস্ক্রিপশন দেওয়া হয়।