জয়েন করুন

বাবা-মা বা বাড়ির ফোনে করুন এই রিচার্জ, খরচ সবচেয়ে কম, ৩৬৫ দিন পাবেন দৈনিক ২ জিবি ডেটা

avatar
Written By : Julai Mondal
Updated Now: March 1, 2025 9:19 PM

এক বছরের রিচার্জগুলির মধ্যে সবথেকে সস্তা এই প্রিপেইড প্ল্যান। আজ রিচার্জ করলে আগামী ১২ মাস কোনও রিচার্জ করতে হবে না। প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা। বর্তমানে, টেলিকম বাজারে সবথেকে সস্তা বার্ষিক প্রিপেইড প্ল্যান দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এই রিচার্জে প্রতি মাসে গড়ে খরচ মাত্র ১২৬ টাকা। দীর্য মেয়াদের প্ল্যানগুলির মধ্যে সেরা বিকল্প।

BSNL এর ৩৬৫ দিনের প্ল্যান

এই রিচার্জের দাম ১৫১৫ টাকা। মোট ৭২০ জিবি ডেটা পাওয়া যাবে অর্থাৎ দৈনিক ২ জিবি ডেটা পাওয়া যাবে। এক বছর ভ্যালিডিটির সঙ্গে ভিডিয়ো স্ট্রিমিং এবং ওটিটির সুবিধাও রয়েছে। দেশজুড়ে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS পাওয়া যাবে।

কাদের এই প্ল্যান রিচার্জ করা উচিত?

এই প্ল্যানটি তাদের জন্য আদর্শ যারা নিয়মিত কল এবং অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের উপর নির্ভর করেন। কিন্তু বেশি খরচ করতে চান না। মাত্র ৪.২ টাকা প্রতিদিন, এটি একটি সাশ্রয়ী মূল্যের দীর্ঘমেয়াদী মোবাইল অভিজ্ঞতা দেবে আপনাকে। তবে, অন্যান্য টেলিকম অপারেটরদের মতো, এই প্ল্যানে ওটিটি সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত নেই।

প্রসঙ্গত, মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির এক বছর পূর্ণ হতে চলেছে আগামী জুলাই মাসে। গত বছর ট্যারিফ বৃদ্ধি করে সবাইকে চমকে দিয়েছিল জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। কিন্তু, বিএসএনএল ট্যারিফের দাম অপরিবর্তিত রাখে। যে কারণে অনেকেই নম্বর পোর্ট করতে শুরু করেন। সেই সমস্ত গ্রাহকদের ভালো পরিষেবা দিতে ইতিমধ্যে নেটওয়ার্ক উন্নয়নের কাজও শুরু করেছে বিএসএনএল।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে