জয়েন করুন

LPG Booking: সিলিন্ডার বুকিং করেও ডেলিভারি পাচ্ছেন না? কোথায় অভিযোগ করবেন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 14, 2026 9:42 AM

রান্নার গ্যাস বুক করেছেন, কিন্তু অনেক দিন পেরিয়ে গেলেও সিলিন্ডার বাড়িতে পৌঁছায়নি? সাম্প্রতিক সময়ে এই ধরনের সমস্যার কথা অনেকেই বলছেন। একথা সত্যি যে বর্তমানে বিভিন্ন কারণে এলপিজি সরবরাহে সমস্যা হচ্ছে। ফলে কোথাও কোথাও ডেলিভারিতে দেরি হচ্ছে। তবে এই কারণে খুব বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। সঠিক জায়গায় অভিযোগ জানালে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। ভারতে মূলত Indane, Bharat Gas এবং HP Gas এর মাধ্যমে বাড়িতে গ্যাসের পরিষেবা পাওয়া যায়। এই সংস্থাগুলির প্রত্যেকেরই নির্দিষ্ট অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে। আসুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

গ্যাস সিলিন্ডার বুক করে ডেলিভারি না পেলে প্রথমে কী করবেন

গ্যাস বুক করার পর যদি কয়েক দিন কেটে যায় এবং ডেলিভারি না পান, তাহলে প্রথমেই আপনার স্থানীয় গ্যাস এজেন্সির সঙ্গে কথা বলুন। অনেক সময় ডেলিভারির তারিখ বদলে যায় বা ট্রান্সপোর্টের কারণে দেরি হতে পারে। এজেন্সি থেকে সাধারণত এই তথ্য জানিয়ে দেওয়া হয়।

অনলাইনে অভিযোগ করার উপায়

তবে যদি এজেন্সির সঙ্গে কথা বলে পরিষ্কার উত্তর না পান তাহলে সরাসরি সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারেন। প্রতিটি কোম্পানির কাস্টমার কেয়ার বিভাগে অনলাইন গ্রিভ্যান্স বা কমপ্লেন ফর্ম রয়েছে। সেখানে বুকিং নম্বর, গ্রাহকের তথ্য এবং সমস্যার বিস্তারিত লিখে অভিযোগ জানানো যায়। অনেক ক্ষেত্রেই এই পদ্ধতিতে দ্রুত সাড়া পাওয়া যায়।

টোল ফ্রি নম্বরেও অভিযোগ জানাতে পারেন

অনলাইনে অভিযোগ করা সম্ভব না হলে আপনি কাস্টমার কেয়ার নম্বরে ফোন করেও সমস্যার কথা জানাতে পারেন।

Indane Gas হেল্পলাইন: 1800-233-3555
Bharat Gas হেল্পলাইন: 1800-22-4344
HP Gas হেল্পলাইন: 1800-233-3555

অনেক সময় ডেলিভারি দেরির পিছনে সরবরাহের ঘাটতি, পরিবহণের সমস্যা বা অতিরিক্ত বুকিংয়ের মতো কারণ থাকে। তবে গ্রাহকের অভিযোগ উঠলে সংস্থাগুলি বিষয়টি দ্রুত মেটানোর চেষ্টা করে।

আরও পড়ুন

Bharatgas WhatsApp Booking: এখন সহজেই বুক করুন LPG Gas Cylinder ATM কার্ড ছাড়াই পাবেন ক্যাশ, Jio Payments Bank আনল নতুন পরিষেবা ১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরিতে বড় পরিবর্তন, এছাড়া আবেদন করা যাবে না ২০২৬ সালে ফোল্ডেবল iPhone সহ আর কি কি আনছে Apple? Amazon Great Republic Day Sale 2026: ১০ হাজার টাকার কমে কিনুন সেরা বাজেট ফোন