জয়েন করুন

ATM কার্ড ছাড়াই পাবেন ক্যাশ, Jio Payments Bank আনল নতুন পরিষেবা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 18, 2026 9:26 PM

ডিজিটাল পেমেন্ট এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফোনে কয়েকটা ক্লিকেই বিল মেটানো, টাকা পাঠানো সবই করা সম্ভব হচ্ছে। তবে এখনও আমাদের মাঝেমাঝে ক্যাশের দরকার পড়ে। বিশেষ করে ছোট শহর বা গ্রামের দিকে ক্যাশ টাকার মাধ্যমেই লেনদেন হয়। এই সমস্যার কথা মাথায় রেখে Jio Payments Bank একটি নতুন সুবিধা এনেছে। এই সুবিধায় ATM কার্ড ছাড়াই শুধু QR কোড স্ক্যান করেই নগদ টাকা তোলা যাবে।

নতুন এই UPI ভিত্তিক ক্যাশ উইথড্রল পরিষেবায় খুব সহজে ক্যাশ তোলা যাবে। আপনার কাছে ATM কার্ড না থাকলে বা কাছাকাছি ATM মেশিন না থাকলেও Jio Payments Bank-এর BC পয়েন্ট থেকে টাকা তোলা যাবে। সেখানে একটা QR কোড থাকবে। সেটাকে আপনার বিভিন্ন UPI অ্যাপ‌, যেমন Google Pay, PhonePe বা Paytm থেকে স্ক্যান করতে হবে।

এরপর আপনি যত টাকা তুলতে চান, সেই পরিমাণটা লিখে ট্রানজ্যাকশন কনফার্ম করবেন। পেমেন্ট সফল হলে পয়েন্ট থেকে আপনাকে নগদ টাকা দিয়ে দেওয়া হবে। আর এই পুরো ব্যাপারটা কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে।

অর্থাৎ ATM খোঁজার ঝামেলা ছাড়াই, কার্ড ব্যবহার না করেই ক্যাশের সমস্যা মিটবে। এক্ষেত্রে ডিজিটাল ও ক্যাশ দুটোর মধ্যে একটা ভারসাম্য তৈরি করা হয়েছে। আর নিরাপত্তা নিয়েও খুব একটা দুশ্চিন্তার কারণ নেই। কারণ পুরো লেনদেনটাই UPI এর মাধ্যমে হবে, যা আগেই একটি নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেম হিসেবে পরিচিত।

আরও পড়ুন

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15