জয়েন করুন

Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 8, 2026 11:54 PM

প্রত্যাশা মতোই মঙ্গলবার ভারতে লঞ্চ হল Nothing Phone (4b)। এটি সংস্থার প্রথম ‘B’ সিরিজের স্মার্টফোন। বেস মডেলের পাশাপাশি Nothing Phone (4b) RCB Edition-ও একই ইভেন্টে লঞ্চ হয়েছে। এই বিশেষ এডিশনটি বর্তমানে বেঙ্গালুরুর নাথিং স্টোরে ড্রপ ইভেন্টের মাধ্যমে কেনা যাচ্ছে। অন্যদিকে, Nothing Phone (4b) আগামী সপ্তাহ থেকে পাওয়া যাবে। এটি তিনটি কালার অপশনে এসেছে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ সিরিজের চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ডুয়েল রিয়ার ক্যামেরা এবং Glyph Bar ইন্টারফেস।

Nothing Phone (4b) এর দাম ও উপলব্ধতা

ভারতে নাথিং ফোন (৪বি) এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩৮,৯৯৯ টাকা। এটি ব্ল্যাক, ব্লু ও হোয়াইট কালার অপশনে এসেছে।

Nothing Phone (4b) ভারতে ১৪ জুলাই থেকে সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। এটি Flipkart এর পাশাপাশি অফলাইন রিটেইলার ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল এবং বিজয় সেলস এর মাধ্যমে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ৭.৫ শতাংশ ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাবেন।

অন্যদিকে Nothing Phone (4b) RCB Edition লঞ্চের দিন থেকেই বেঙ্গালুরুর নাথিংয়ের ফ্ল্যাগশিপ স্টোরে লিমিটেড ড্রপ ইভেন্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে।

Nothing Phone (4b) এর ফিচার ও স্পেসিফিকেশন

ডুয়েল সিমের Nothing Phone (4b) মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক নাথিংওএস ৪.১ কাস্টম স্কিনে চলে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে এটি তিন বছর পর্যন্ত ওএস আপগ্রেড এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। এই ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৩৪৪ পিক্সেল) স্যামসাং সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০০ হার্টজ ইনস্ট্যান্ট স্যাম্পলিং রেট, ২০০০ নিটস পিক ব্রাইটনেস এবং এজিসি ডিটি স্টার ২ প্রোটেকশন রয়েছে। ধুলো ও জল থেকে সুরক্ষা দিতে ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে।

প্রসেসর, RAM ও কুলিং সিস্টেম

পারফরম্যান্সের জন্য নাথিংয়ের নয়া ফোনে ব্যবহার করা হয়েছে এড্রেনো ৮১০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট। এর সঙ্গে রয়েছে কোয়ালকম হেক্সাগন এনপিইউ, কোয়ালকম এআই ইঞ্জিন এবং কোয়ালকম স্প্রেক্ট্রা ইমেজ সিগন্যাল প্রসেসর। এটি ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিভি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ৪,৪০০ বর্গমিলিমিটার হিট ডিসিপেশন এরিয়াসহ ভেপার চেম্বার কুলিং সলিউশন উপস্থিত।

Glyph Bar এর বিশেষ ফিচার

Nothing Phone (4b) ফোনের পিছনে Glyph Bar ইন্টারফেস রয়েছে, যেখানে মোট ৪৫টি মিনি এলইডি ব্যবহার করা হয়েছে। এতে চারটি আলাদা অ্যাড্রেসেবল জোনের পাশাপাশি রেকর্ডিং লাইট, এসেনসিয়াল নোটিফিকেশন, লাইভ আপডেট, ভলিউম ইন্ডিকেটরের মতো ফিচার রয়েছে।

রিয়ার ও সেলফি ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Nothing Phone (4b) মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন এবং অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল ১/২.৭৬ ইঞ্চি স্যামসাং প্রাইমারি সেন্সর (এফ/১.৮) এবং ৮ মেগাপিক্সেল (এফ/২.২) আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা ১১৯.৫ ডিগ্রি ফিল্ড অফ ভিউ অফার করে। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল (এফ/২.৪) সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি, চার্জিং ও অন্যান্য ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য Nothing Phone (4b) স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৭.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফোনটি প্রায় ৮০ মিনিটে ০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হবে।

সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটির ওজন প্রায় ২১০ গ্রাম।

আরও পড়ুন

Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Vivo S60: ভিভো লঞ্চ করল বড় ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে ও Snapdragon প্রসেসরের ফোন Samsung Galaxy Unpacked 2026: জুলাইয়ে আসছে Galaxy Z Fold 8 থেকে Flip 8