গত সেপ্টেম্বরে চীনে আত্মপ্রকাশ করেছিল Vivo Y500 5G। এবার ব্র্যান্ডটি এর 4G কানেক্টিভিটি সমর্থিত Vivo Y500 4G গ্লোবাল মার্কেটে লঞ্চ করল। নতুন মডেলটি 5G ভ্যারিয়েন্টের তুলনায় সামান্য ছোট ব্যাটারি সহ এসেছে। এর পাশাপাশি নতুন 4G মডেলে গোলাকার ক্যামেরা মডিউলের বদলে আয়তাকার রিয়ার ক্যামেরা ডিজাইন দেখা যাবে। ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে আছে অক্টা-কোর Unisoc প্রসেসর, ৮ জিবি র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ। আর হ্যান্ডসেটটি দুটি কালার অপশনে পাওয়া যাবে।
Vivo Y500 4G এর দাম ও উপলব্ধতা
Vivo Y500 4G এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ পাকিস্তানি রুপি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪,০০০ টাকার সমান। আবার এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০৯,৯৯৯ পাকিস্তানি রুপি, অর্থাৎ প্রায় ৩৮,০০০ টাকা।
ফোনটি বর্তমানে Vivo Pakistan এর অনলাইন স্টোর থেকে বিক্রি হচ্ছে। এটি মিডনাইট ব্লু ও পার্ল হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।
Vivo Y500 4G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়াল সিমের ভিভো ওয়াই৫০০ ৪জি মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলবে। এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে (১২৬০×২৮০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যার সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস লেভেল ৫,০০০ নিটস, পিক্সেল ডেন্সিটি ৪৪৯ পিপিআই। সংস্থার দাবি, হ্যান্ডসেটটি ধুলো ও জল প্রতিরোধের জন্য IP69 রেটিংসহ এসেছে।
প্রসেসর, র্যাম ও স্টোরেজ
পারফরম্যান্সের জন্য Vivo Y500 4G মডেলে অক্টা-কোর Unisoc T7300 চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি LPDDR4x র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ৪৩০০ বর্গমিলিমিটার হিট ডিসিপেশন এরিয়াসহ ভ্যাপার চেম্বার কুলিং সলিউশন উপস্থিত
রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Vivo Y500 4G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। রিয়ার ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশও রয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে এফ/২.০ অ্যাপারচারসহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি, চার্জিং ও অন্যান্য ফিচার
পাওয়ার ব্যাকআপের জন্য ভিভোর এই ফোনে ৮১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর কানেক্টিভিটি অপশনে রয়েছে ৪জি এলটিই, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪ এবং ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।