জয়েন করুন

অপেক্ষা শেষ, Realme GT 8 সিরিজ 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ অক্টোবরে লঞ্চ হচ্ছে

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: September 22, 2025 7:42 PM

রিয়েলমির অনুরাগীদের জন্য সুখবর। আগামী মাসেই বাজারে আসতে চলেছে GT সিরিজের নতুন স্মার্টফোন। ব্র্যান্ডের তরফে ঘোষণা করা হয়েছে যে Realme GT 8 সিরিজ অক্টোবরে লঞ্চ হবে। এই সিরিজে দুটি হ্যান্ডসেট অন্তর্ভুক্ত থাকবে। ইতিমধ্যেই ফোনগুলির প্রি-অর্ডার শুরু হয়েছে। রিয়েলমি জানিয়েছে যে, ক্রেতারা এখনই প্রি-অর্ডার করলে বিভিন্ন সুবিধা পাবেন। কোম্পানির এক কর্মকর্তাও সম্প্রতি জানিয়েছিলেন যে, এই লাইনআপটি শীঘ্রই লঞ্চ হবে, যার অধীনে Realme GT 8 এবং Realme GT 8 Pro মডেল দুটি বাজারে আসবে।

Realme GT 8 সিরিজ আগামী মাসে চীনে লঞ্চ হচ্ছে

রিয়েলমি তাদের অফিসিয়াল উইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ঘোষণা করেছে যে, Realme GT 8 সিরিজটি অক্টোবরে চীনে লঞ্চ হবে। তবে লঞ্চের নির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট চেজ জু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন যে Realme GT 8 সিরিজ শীঘ্রই বাজারে পা রাখবে।

আগেই বলেছি, Realme GT 8 সিরিজের প্রি-অর্ডার চীনে শুরু হয়ে গেছে। যদিও বিনামূল্যে আসন্ন ডিভাইস দুটি প্রি-বুকিং করা যাবে, তবে কোম্পানি জানিয়েছে, অল্প ফি প্রদানকারী ক্রেতারা অতিরিক্ত সুবিধা পাবেন।

Realme GT 8 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

একটি সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, রিয়েলমি জিটি ৮ সিরিজে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এতে ফ্ল্যাট ২কে অ্যামোলেড ডিসপ্লেও দেখা যেতে পারে। পারফরম্যান্সের জন্য ডিভাইসগুলিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে। এই প্রসেসরটি চলতি সপ্তাহে লঞ্চ হবে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, Realme GT 8 মডেলে ৬.৬ ইঞ্চির স্ক্রিন থাকবে এবং এটি ৭,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। সিকিউরিটির জন্য, ডিভাইসটিতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে বলেও জানা গেছে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17