জয়েন করুন

Vivo V60 Lite 5G ডাইমেনসিটি 7360 প্রসেসর ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম দেখে নিন

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: September 23, 2025 9:47 PM

ভিভো আজ তাইওয়ানে Vivo V60 Lite 5G স্মার্টফোন লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ৪০,০০০ টাকা। এতে আছে অ্যামোলেড ডিসপ্লে ও নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর। ফোনটি স্লিম আইপি৬৫ রেটেড বডি সহ এসেছে। এতে পাওয়া যাবে ৯০ ওয়াট চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আসুন Vivo V60 Lite 5G এর দাম, স্পেসিফিকেশন ও ফিচারগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Vivo V60 Lite 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার

Vivo V60 Lite 5G হ্যান্ডসেটে আছে ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ২,৩৯২ x ১,০৮০ পিক্সেল এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য, ভিভো ভি৬০ লাইট ৫জি মডেলের পিছনে ডুয়েল রিয়ার সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য ৩২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য, Vivo V60 Lite 5G ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর। স্মার্টফোনটি ১২ জিবি ফিজিক্যাল র‍্যাম, ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Vivo V60 Lite 5G ফোনের অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্পিকার, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), ডুয়েল সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪ এবং ইউএসবি-সি পোর্ট। ডিভাইসটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৫ রেটিং সহ এসেছে।

Vivo V60 Lite 5G এর দাম এবং লভ্যতা

Vivo V60 Lite 5G ফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯০ তাইওয়ান ডলার (প্রায় ৪১,০২০ টাকা)। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ১৪,৯৯০ তাইওয়ান ডলার (প্রায় ৪৪,০০০ টাকা)। এটি ভাইটালিটি পিঙ্ক, টাইটানিয়াম মিস্ট ব্লু এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে এসেছে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন