জয়েন করুন

পিছনে সেকেন্ডারি ডিসপ্লে, Xiaomi 17 Pro সিরিজে থাকবে অভিনব ডিজাইন সহ স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: September 16, 2025 7:50 PM

চলতি মাসেই শাওমি চীনে তাদের নতুন Xiaomi 17 স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে পারে। এই লাইনআপে Xiaomi 17 মডেলের সাথে হাই-এন্ড Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max ডিভাইস দুটি অন্তর্ভুক্ত থাকতে পারে। কোম্পানি যদিও এখনও ফোনগুলির লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে লঞ্চের আগে, Xiaomi 17 Pro হ্যান্ডসেট দুটির ডিজাইন আজ সামনে এসেছে। যেখান থেকে স্পষ্ট যে, Pro এবং Pro Max উভয় মডেলের ব্যাক প্যানেলে একটি সেকেন্ডারি ডিসপ্লে থাকবে। এছাড়া কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে Xiaomi 17 সিরিজ হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর চালিত প্রথম স্মার্টফোন।

Xiaomi 17 Pro সিরিজে রিয়ার ডিসপ্লে ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে

কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েইবো (Weibo) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে নিশ্চিত করেছে যে, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max ফোন দুটিতে নতুন “ম্যাজিক ব্যাক স্ক্রিন” থাকবে। টিজারে দেখা যাচ্ছে যে, ফোন দুটির পিছনের দিকে একটি সেকেন্ডারি ডিসপ্লে অবস্থিত, যা সামান্য উঁচু ও আয়তক্ষেত্রাকার রিয়ার ক্যামেরা আইল্যান্ডের মধ্যেই রয়েছে।

শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং আরেকটি ওয়েইবো পোস্টে জানিয়েছেন যে, শাওমি ১৭, শাওমি ১৭ প্রো এবং শাওমি ১৭ প্রো ম্যাক্স মডেলগুলি হবে কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট দ্বারা চালিত প্রথম ডিভাইস হবে। লেটেস্ট ফ্ল্যাগশিপ কোয়ালকম চিপ যুক্ত এই হ্যান্ডসেটগুলি শুরুতে চীনে উপলব্ধ হবে, পরে অন্যান্য অঞ্চলে লঞ্চ হবে।

Xiaomi 17 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার দেবায়ন রায় দাবি করেছেন যে, Xiaomi 17 Pro স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৩ ইঞ্চির এলটিপিও (LTPO) ডিসপ্লে থাকবে এবং এই স্ক্রিনটির চারধারে অতি-পাতলা ১.১ মিলিমিটারের বেজেল দেখা যাবে। ডিভাইসটি সম্ভবত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো শ্যুটার এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স সহ আসবে।

সুরক্ষার জন্য, হ্যান্ডসেটটিতে আইপি৬৯ (IP69) রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী বিল্ড এবং একটি আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 17 Pro স্মার্টফোনটি ৬,৩০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করতে পারে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

উল্লেখ্য, Xiaomi 17 সিরিজটি গত বছরের Xiaomi 15 লাইনআপের উত্তরসূরি হিসেবে আসছে। কোম্পানি সম্ভবত এই সিরিজটিকে iPhone 17 সিরিজের সরাসরি প্রতিযোগী বানাবার জন্যই এই নাম বেছে নিয়েছে। বেস Xiaomi 17 ফোনে ৬.৩ ইঞ্চির ১.৫কে এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে, আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এটি আইপি৬৮ (IP68) বা আইপি৬৯ (IP69) ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ আসতে পারে।

ফটোগ্রাফির জন্য, স্ট্যান্ডার্ড Xiaomi 17 মডেলের পিছনে তিনটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর মিলবে, যার মধ্যে একটি টেলিফটো এবং একটি আল্ট্রাওয়াইড লেন্স হতে পারে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ (HyperOS 3) কাস্টম স্কিনে চলবে।

আরও পড়ুন

বিক্রি শুরু Tecno Pova 8 Pro 5G ফোনের, AMOLED ডিসপ্লে সহ রয়েছে 6500mAh ব্যাটারি OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে