TRENDS ▸
Tech GupTop StoriesYoutube Stopped Iphone And Ipad Old Ios 15 Not Working Know Details About This Update Now
YouTube

iPhone ও iPad ব্যবহারকারীদের জন্য বড় ঝটকা, এই ডিভাইসে আর চলবে না YouTube

ইউটিউব সম্প্রতি তাদের iOS অ্যাপের একটি নতুন ভার্সন (YouTube 20.22.1) নিয়ে এসেছিল, আর এই ভার্সন আসার পর থেকেইসমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। ৩ জুন ২০২৫ তারিখে আসা নতুন আপডেটের পর, যেসব iPhone বা iPad ব্যবহারকারী এখনও তাদের ওএস ভার্সন ১৬-এ আপডেট করেননি,…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 12:32 AM

ইউটিউব সম্প্রতি তাদের iOS অ্যাপের একটি নতুন ভার্সন (YouTube 20.22.1) নিয়ে এসেছিল, আর এই ভার্সন আসার পর থেকেইসমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। ৩ জুন ২০২৫ তারিখে আসা নতুন আপডেটের পর, যেসব iPhone বা iPad ব্যবহারকারী এখনও তাদের ওএস ভার্সন ১৬-এ আপডেট করেননি, তাদের পক্ষে YouTube অ্যাপ ব্যবহার করাই প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

YouTube অ্যাপ ব্যবহার করতে হলে iPhone ও iPad এর ওএস আপডেট করতে হবে

এখন থেকে ইউটিউব অ্যাপ চালাতে হলে, আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের ডিভাইসে কমপক্ষে আইওএস ১৬.০ বা তার পরবর্তী ভার্সন থাকতে হবে। স্বাভাবিকভাবেই, যারা এখনও iPhone 6, iPhone 7, প্রথম প্রজন্মের iPhone SE, iPad mini 4 কিংবা iPad Air 2 ব্যবহার করছেন, তারা এই আপডেটের পর সমস্যায় পড়েছেন।

কোন কোন ডিভাইসে সমস্যা দেখা দিয়েছে?

এই নতুন নিয়মে আইওএস ১৫ বা তার নিচের ওএসে চালিত আইফোন ও আইপ্যাড ডিভাইসে আর ইউটিউব অ্যাপ চালানো যাবে না। এর মধ্যে পড়ছে –

iPhone 6

iPhone 7

iPhone SE (প্রথম প্রজন্ম)

iPad mini 4

iPad Air 2

ব্যবহারকারীদের উপর কেমন প্রভাব পড়বে?

যারা এখনো পুরানো ডিভাইসই ব্যবহার করবেন বলে মনস্থির করেছেন তাদের জন্য এটা একরকম বড় ধাক্কা। অ্যাপ চালু না হওয়ার মানে শুধুই ভিডিও না দেখা নয়!প্লেলিস্ট, সাবস্ক্রিপশন, নিজের অ্যাকাউন্ট সবকিছুতেই সীমাবদ্ধতা আসবে। তবে Safari বা অন্য যেকোনো ব্রাউজার দিয়ে YouTube-এর ওয়েবসাইটে যাওয়া যাবে।