TRENDS ▸
Tech GupTop StoriesWhatsapp New Feature Spotted User Can Schedules Event
WhatsApp Feature Schedules Event

WhatsApp ব্যবহারকারীদের জন্য আসছে খুব দরকারি ফিচার, শিডিউল করা যাবে ইভেন্ট

ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে WhatsApp। যোগ হতে চলেছে নতুন ফিচার। যেখানে পৃথক চ্যাটে ইভেন্টগুলি শিডিউল করা যাবে। নতুন বৈশিষ্ট্যটি আগে গ্রুপ চ্যাটের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটি এখন সকলের জন্য উন্মুক্ত করার উদ্দেশ্যে পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। কোম্পানির লক্ষ্য,…

avatar
Written By : Puja Mondal
Updated Now: January 10, 2025 8:36 PM

ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে WhatsApp। যোগ হতে চলেছে নতুন ফিচার। যেখানে পৃথক চ্যাটে ইভেন্টগুলি শিডিউল করা যাবে। নতুন বৈশিষ্ট্যটি আগে গ্রুপ চ্যাটের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটি এখন সকলের জন্য উন্মুক্ত করার উদ্দেশ্যে পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। কোম্পানির লক্ষ্য, এই ফিচারের মাধ্যমে যোগাযোগ এবং ইভেন্ট সংগঠন উন্নত করা।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

আসন্ন বৈশিষ্ট্যটি প্রথম WABetainfo খুঁজে পেয়েছে। যারা WhatsApp-এর ফিচার নিয়ে আপডেট দেওয়ার জন্য একটি পরিচিত প্ল্যাটফর্ম। অ্যান্ড্রয়েড 2.25.1.18 হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এটি খুঁজে পাওয়া গেছে। জানা গিয়েছে, শীঘ্রই নতুন ভার্সন গুগল প্লে স্টোরে উপলব্ধ হবে। যদিও বৈশিষ্ট্যটি এখনও পরীক্ষা করা হচ্ছে।

নতুন এই ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কী সুবিধা দেবে?

আরও সংগঠিত ভাবে নানা ইভেন্ট শিডিউল করা যাবে। ইভেন্টের নাম দিতে পারবেন ব্যবহারকারীরা। তার পর ইভেন্টের বিবরণ যোগ করা যাবে। ইভেন্ট শুরু এবং শেষ হওয়ার সময় আলাদা করে উল্লেখ করা যাবে। সদস্যদের সঙ্গে লোকেশন শেয়ার করা যাবে। প্রাপকদের কাছে এই ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান করার বিকল্প থাকবে।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ফিচারটি পরীক্ষা করা হচ্ছ এবং এটি শুরুতে বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। হোয়াটসঅ্যাপের স্টেবল সংস্করণে অর্থাৎ সকল ব্যবহারকারীদের জন্য এটি চালু করার আগে এর কার্যকারিতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে চাইছে সংস্থা।