বুধবার iQOO Neo 12 চীনে লঞ্চ হল। এটি iQOO Neo 11 এর উত্তরসূরি হিসেবে এসেছে। নয়া এই ডিভাইসে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট সিরিজের অক্টা-কোর চিপসেট, ২কে রেজোলিউশনের AMOLED ডিসপ্লে এবং ৯০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটির পিছনে ফ্ল্যাট প্যানেল এবং উপরের বাম দিকে বর্গাকার ক্যামেরা মডিউল উপস্থিত। এতে ৫০ মেগাপিক্সেল Sony IMX921 ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। আসুন iQOO Neo 12 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
iQOO Neo 12 এর দাম ও স্টোরেজ
iQOO Neo 12 এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৩৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৩,০০০ টাকা। অন্যদিকে এর ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৬৯,০০০ টাকা), ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৫,০৯৯ ইউয়ান (প্রায় ৭৩,০০০ টাকা)। আর ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৫,৪৯৯ ইউয়ান, যা প্রায় ৭৯,০০০ টাকার সমান। আবার ১৬ জিবি র্যাম ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৪৯৯ ইউয়ান, যা প্রায় ৯৩,০০০ টাকার সমান।
আইকো নিও ১২ চীনে ভিভোর অনলাইন স্টোর থেকে কেনা যাবে। এটি কনটেস্ট, শ্যাডো ব্ল্যাক এবং ফ্রস্ট ব্লেড ব্লু কালার অপশনে এসেছে।
iQOO Neo 12 এর স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়েল সিমের সাথে আসা iQOO Neo 12 ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক অরিজিনওএস ৭ কাস্টম স্কিনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ২কে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১,৪৪০ × ৩,২০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৮৫ হার্টজ।পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো ৮৪০ জিপিইউ সহ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। এর সঙ্গে দেওয়া হয়েছে Q3 গেমিং চিপ। এদিকে তাপ নিয়ন্ত্রণের জন্য এই স্মার্টফোনে অ্যাকটিভ কুলিং ফ্যান উপস্থিত। এতে দেওয়া হয়েছে 3D ভেপার চেম্বার কুলিং সলিউশন।
ক্যামেরা ও ব্যাটারি
ফটোগ্রাফির জন্য iQOO Neo 12 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS ও ২০এক্স ডিজিটাল জুম সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার এফ/১.৮৮ এবং দ্বিতীয় ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, যার অ্যাপারচার এফ/২.৪৫।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 12 ডিভাইসে ৯০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

