হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesHmd Vibe 2 Pro Launch Date Confirmed September 29 Teased To Feature Dimensity 6300 Soc
HMD Vibe 2 Pro

HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

এবার ভারতে আসছে HMD Vibe 2 Pro স্মার্টফোন। আজ এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এর কালার অপশন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও প্রকাশ্যে আনা হয়েছে। জানা গেছে HMD Vibe 2 Pro ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৬৪ মেগাপিক্সেল…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 27, 2026 12:24 AM

এবার ভারতে আসছে HMD Vibe 2 Pro স্মার্টফোন। আজ এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এর কালার অপশন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও প্রকাশ্যে আনা হয়েছে। জানা গেছে HMD Vibe 2 Pro ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

২৯ সেপ্টেম্বর লঞ্চ HMD Vibe 2 Pro

এইচএমডি ভাইব ২ প্রো আগামী ২৯ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে। ভাইব সিরিজের এই নতুন স্মার্টফোনটি Flipkart এর মাধ্যমে কেনা যাবে। ইতিমধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্মটিতে ডিভাইসটির জন্য একটি আলাদা মাইক্রোসাইট তৈরি করা হয়েছে।

HMD Vibe 2 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

HMD Vibe 2 Pro এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি অ্যাকুয়া গ্রীন, কসমিক পার্পেল এবং সিলভার মিস্ট কালার অপশনে আসবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ব্যাটারি ও ক্যামেরা

পাওয়ার ব্যাকআপের জন্য HMD Vibe 2 Pro মডেলে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ইন্ডাস এআই কাস্টম স্কিনে চলে।

Vibe সিরিজের দ্বিতীয় স্মার্টফোন

HMD Vibe 2 Pro সংস্থার ভাইব সিরিজের দ্বিতীয় ফোন হবে। এর আগে চলতি বছরের মে মাসে ভারতে HMD Vibe 2 5G লঞ্চ করা হয়েছিল। এর দাম ছিল ১০,৯৯৯ টাকা। এতে আছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। এতে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।