Samsung Galaxy A08 অবশেষে ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম। হ্যান্ডসেটটি তিনটি কালার অপশনে এসেছে। ডিভাইসটির বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া এতে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্লাস চিপসেট, ছয় বছর পর্যন্ত ওএস আপডেট এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট।
Samsung Galaxy A08 এর দাম ও কালার অপশন
ভারতে Samsung Galaxy A08 এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,৪৯৯ টাকা। এটি ডার্ক ব্লু, গ্রীন ও সিলভার কালার অপশনে এসেছে।
স্যামসাং গ্যালাক্সি এ০৮ মডেলটি স্যামসাং এক্সক্লুসিভ স্টোর, পার্টনার রিটেলার, ওয়েবসাইট এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে। ক্রেতারা ছয় মাস পর্যন্ত জিরো-ইন্টারেস্ট ইএমআইয়ের সাথে ডিভাইসটি বাড়ি নিয়ে যেতে পারবেন।
Samsung Galaxy A08 এর ফিচার ও স্পেসিফিকেশন
ডুয়েল সিমের সাথে আসা নতুন এই স্যামসাং ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৯ কাস্টম স্কিনে চলে। এতে ছয়টি ওএস আপডেট এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে জানা গেছে। এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস পিএলএস এলসিডি প্যানেল, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।পারফরম্যান্সের জন্য Galaxy A08 মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্লাস চিপসেট।
সিকিউরিটি ও AI ফিচার
সিকিউরিটির জন্য এতে Samsung Knox protection উপস্থিত। হ্যান্ডসেটটি একাধিক এআই ফিচার সহ এসেছে। এতে সার্কেল টু সার্চ ৩.০, জেমিনি ও পারপ্লেক্সিটি ব্যবহার করা যাবে। ভয়েসের মাধ্যমে অথবা পাওয়ার বাটন দীর্ঘক্ষণ প্রেস করেও জেমিনি ও পারপ্লেক্সিটি অ্যাক্সেস করা যাবে।
ক্যামেরা ও ব্যাটারি
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A08 মডেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির সামনে সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। আর জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে Samsung Galaxy A08 হ্যান্ডসেটটি IP64 রেটিং সহ এসেছে।

