হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesVivo S2 Fe Launch Date Set In India 6 October Design Availability Confirmed
Vivo S2 FE

Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে

Vivo S2 সিরিজের দ্বিতীয় স্মার্টফোন হিসেবে এবার ভারতে আসছে Vivo S2 FE। আজ এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে Vivo V80 মডেলটি ওই একই দিনে এ আত্মপ্রকাশ করবে। গত কয়েকমাস ধরে এই দুই হ্যান্ডসেট সম্পর্কে একের…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 27, 2026 3:13 PM

Vivo S2 সিরিজের দ্বিতীয় স্মার্টফোন হিসেবে এবার ভারতে আসছে Vivo S2 FE। আজ এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে Vivo V80 মডেলটি ওই একই দিনে এ আত্মপ্রকাশ করবে। গত কয়েকমাস ধরে এই দুই হ্যান্ডসেট সম্পর্কে একের পর এক তথ্য সামনে আসছিল। ইতিমধ্যে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart আসন্ন Vivo S2 FE এর জন্য একটি বিশেষ মাইক্রোসাইটও লাইভ করছে। সেখান থেকে এর ডিজাইন এবং সেল সম্পর্কিত বেশ কিছু তথ্য জানা গেছে। এছাড়া কিছুদিন আগে ডিভাইসটির বক্স প্রাইস ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল।

৬ অক্টোবর লঞ্চ হচ্ছে Vivo S2 FE

Vivo S2 FE এর এর মাইক্রোসাইটের মাধ্যমে আজ ঘোষণা করা হয়েছে যে, আগামী ৬ অক্টোবর দুপুর ১২টায় ভারতে ফোনটি লঞ্চ হবে। আর এটি Flipkart থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা বিভিন্ন ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ছাড় পাবেন।

কালার ও ডিজাইন

মাইক্রোসাইটে ভিভো এস২ এফই কে গ্রীন কালার অপশনে দেখা গেছে। এতে থাকবে ফ্ল্যাট রিয়ার প্যানেল। পিছনের উপরের বাঁদিকে মিলবে বর্গাকার ক্যামেরা মডিউল। সেখানে দুটি ক্যামেরা লেন্সের পাশাপাশি LED ফ্ল্যাশও দেখা গেছে।আবার এর ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল থাকবে।

Vivo S2 FE দাম ও বৈশিষ্ট্য

Vivo S2 FE ভারতে অরিজিনওএস কাস্টম স্কিনে চলবে। তবে এটি কোন অ্যান্ড্রয়েড ভার্সন সহ আসবে তা এখনও নিশ্চিত করা হয়নি। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি চিপসেট ব্যবহার করা হবে। এতে LPDDR4x র‌্যাম এবং UFS 3.1 স্টোরেজ থাকবে।

জানা গেছে, এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বক্স প্রাইস রাখা হয়েছে ৩৯,৯৯৯ টাকা। তবে ফোনের বক্সে উল্লেখ করা দাম সাধারণত বিক্রির দামের তুলনায় বেশি থাকে।

এদিকে Vivo S2 FE এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে AMOLED ফ্ল্যাট স্ক্রিন। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে জল ও ধুলো প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিং থাকতে পারে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। আর ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ হবে এর ১০০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।