TRENDS ▸
Tech GupMobilesNothing Phone 3a Key Specs Leak Launch Date March 4
Nothing Phone 3a key specs leak

50MP টেলিফটো ক্যামেরা থেকে AMOLED ডিসপ্লে, Nothing-এর নতুন বাজেট ফোনে গুচ্ছের চমক

লন্ডন ভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড নাথিং আগামী ৪ মার্চ একটি লঞ্চ ইভেন্ট রেখেছে। তবে সেখানে কোন ফোন প্রকাশ হবে সেই বিষয়ে সংস্থা কিছু জানায়নি। প্রথমে Nothing Phone 3 রিলিজ হবে বলে জল্পনা চলছিল। কিন্তু লেটেস্ট রিপোর্ট বলছে, Nothing Phone 3a ও…

avatar
Written By : Ankita Mondal
Updated Now: January 30, 2025 8:29 AM

লন্ডন ভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড নাথিং আগামী ৪ মার্চ একটি লঞ্চ ইভেন্ট রেখেছে। তবে সেখানে কোন ফোন প্রকাশ হবে সেই বিষয়ে সংস্থা কিছু জানায়নি। প্রথমে Nothing Phone 3 রিলিজ হবে বলে জল্পনা চলছিল। কিন্তু লেটেস্ট রিপোর্ট বলছে, Nothing Phone 3a ও Nothing Phone (3a) Plus মার্চে বাজারে আসবে। এখন প্রথম মডেলটির অনেক স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে।

পুরনো রিপোর্টের সঙ্গে সামঞ্জস্য রেখে এক সূত্রের তরফে জানানো হয়েছে যে, Nothing Phone (3a) টেলিফটো ক্যামেরা ও Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটের সঙ্গে আসবে। তবে এটি Phone (2a)-এর ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরাকে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দিয়ে প্রতিস্থাপন করবে, যা একটি বড় ডাউনগ্রেড।

Nothing Phone (3a) মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ ফুল-এইচডি রেজোলিউশন সহ ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনে ৫০ মেগাপিক্সেলের একটি ২x টেলিফটো ক্যামেরা যুক্ত করা হবে। এটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস (OIS) ছাড়াই আসবে বলে অনুমান করা হচ্ছে। ফোনটির অন্যান্য ক্যামেরা কেমন হবে সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য আসেনি।

এছাড়া, পূর্বসূরীর মতো Phone (3a) একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এনএফসি ও Android 15 নির্ভর Nothing OS 3.1 কাস্টম স্কিন থাকবে। ফোনের পিছনে সংস্থার সিগনেচার গ্লাইফ লাইট দেখা যাবে।