TRENDS ▸
Tech GupMobilesRealme Neo 7 Se Featuring Mediatek Dimensity 8400 Max Processor Confirmed
Realme Neo 7 SE Features

পারফরম্যান্স লাজবাব! Realme Neo 7 SE ম্যাক্স প্রসেসর ও ৭০০০mAh ব্যাটারি সহ বাজারে ঝড় তুলবে

আরও দুটি নতুন ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে রিয়েলমি। এই ডিভাইস দুটির নাম হল Realme Neo 7 SE এবং Realme Neo 7x। সম্প্রতি চীনে নিও ৭ এসই মডেলের লঞ্চের টিজার প্রকাশ করেছে রিয়েলমি। আজ আবার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট চেজ জু…

avatar
Written By : Puja Mondal
Updated Now: February 18, 2025 8:17 AM

আরও দুটি নতুন ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে রিয়েলমি। এই ডিভাইস দুটির নাম হল Realme Neo 7 SE এবং Realme Neo 7x। সম্প্রতি চীনে নিও ৭ এসই মডেলের লঞ্চের টিজার প্রকাশ করেছে রিয়েলমি। আজ আবার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট চেজ জু জানিয়েছেন, এই স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ ম্যাক্স প্রসেসর দ্বারা চলবে। দুর্দান্ত পারফরম্যান্স এবং চমৎকার ব্যাটারির লাইফের সাথে ফোনটি বাজারে এন্ট্রি নেবে বলে তিনি নিশ্চিত করেছেন।

Realme Neo 7 SE এই ফিচারগুলি অফার করতে পারে

রিপোর্ট অনুসারে, রিয়েলমি নিও ৭ এসই ফোনে ২৭৮০x১২৬৪ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশনের সাথে লঞ্চ হতে পারে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৮৪০০ ম্যাক্স চিপসেট ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য রিয়েলমি নিও ৭ এসই স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

এই ক্যামেরাগুলি হতে পারে আইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই রিয়েলমি ফোনটি ৭০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে।

সিকিউরিটির জন্য Realme Neo 7 SE ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এই ডিভাইসের সাথে Realme Neo 7x লঞ্চ হতে পারে। এর মডেল নম্বর RMX5071। এই স্মার্টফোনটি গত মাসে লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর চালিত প্রথম ফোন হবে।