TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy F55 5g Smartphones With Discount Offer Rs 15000 On Flipkart Till 31 May
Samsung Galaxy F55 5G Discount

৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Samsung Galaxy F55 5G ফোনে লোভনীয় অফার

স্মার্টফোন বাজারে বাজেটের মধ্যে ভালো ক্যামেরা, ফাস্ট চার্জিং, শক্তিশালী প্রসেসর এবং আকর্ষণীয় ডিজাইনের ফোন পাওয়া মুশকিল। তবে Samsung সম্প্রতি এমন একটি ফোন লঞ্চ করেছে, যা ২০ হাজার টাকার রেঞ্জে সেরা ফিচার অফার করছে। ফোনটির নাম Samsung Galaxy F55 5G। এফ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 26, 2025 6:18 PM

স্মার্টফোন বাজারে বাজেটের মধ্যে ভালো ক্যামেরা, ফাস্ট চার্জিং, শক্তিশালী প্রসেসর এবং আকর্ষণীয় ডিজাইনের ফোন পাওয়া মুশকিল। তবে Samsung সম্প্রতি এমন একটি ফোন লঞ্চ করেছে, যা ২০ হাজার টাকার রেঞ্জে সেরা ফিচার অফার করছে। ফোনটির নাম Samsung Galaxy F55 5G। এফ সিরিজের ডিভাইসটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য, যারা বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিচার চায়।

দাম ও অফার

Samsung Galaxy F55 5G ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, এই রেঞ্জে যা বিরল। মাত্র ২০,৯৯৯ টাকায় কেনা যাবে ফোনটি। তবে ৩১ মে পর্যন্ত এর সাথে আকর্ষণীয় অফারও দেওয়া হচ্ছে। এরজন্য SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে, যারপর মিলবে ২ হাজার টাকা ছাড়, আর Flipkart Axis Bank কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে ৫ শতাংশ ক্যাশব্যাক। তাছাড়া এক্সচেঞ্জ অফারে ১২,৭০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি এর সামনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে দেখা যাবে, যার রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি এর পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলো হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি প্রেমীদের রয়েছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ ইন্টারফেসে চলে।