TRENDS ▸
Tech GupMobilesNothing Phone 3 Flipkart Teaser Page Live With Key Specifications India Launch Availability
Nothing Phone 3 Flipkart Teaser Page Live

ভারতে লঞ্চের আগে Nothing Phone (3) এর টিজার পেজ প্রকাশ করল Flipkart

মার্কিন টেক ব্র্যান্ড Nothing বাজারে নিয়ে আসতে চলেছে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone (3)। এটি Nothing Phone (2)-এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে। সম্প্রতি ই-কমার্স সাইট Flipkart-এ ফোনটির প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ লঞ্চের পর এটি Flipkart থেকে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 28, 2025 8:58 PM

মার্কিন টেক ব্র্যান্ড Nothing বাজারে নিয়ে আসতে চলেছে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone (3)। এটি Nothing Phone (2)-এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে। সম্প্রতি ই-কমার্স সাইট Flipkart-এ ফোনটির প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ লঞ্চের পর এটি Flipkart থেকে কেনা যাবে। টিজার পেজ থেকে ডিভাইসটির বিভিন্ন ফিচার সামনে এসেছে।

Nothing Phone (3) এর ডিজাইন ও উপলব্ধতা

ফ্লিপকার্টের টিজার পেজ অনুযায়ী, নার্থিং ফোন (৩) ভারতে কেবল এই প্ল্যাটফর্ম থেকেই পাওয়া যাবে। টিজার পেজ থেকে ফোনটির ডিজাইন আংশিকভাবে প্রকাশ করা হয়েছে এবং এতে একটি বিশেষ বাটন দেখা যাবে। মনে করা হচ্ছে, এই বাটনটি ফোনের ইন্টারফেস বা কাস্টমাইজেশন সংক্রান্ত কোনো নতুন ফিচার যুক্ত করতে সাহায্য করবে। আর এই ডিভাইসের পিছনের প্যানেলে ডুয়াল-টোন ফিনিশ দেখা যাবে।

Nothing Phone (3) এর সম্ভাব্য স্পেসিফিকেশন

বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, নার্থিং ফোন (৩) ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস কাস্টম স্কিনে চলবে। এতে থাকতে পারে ৬.৭৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস হবে ৩০০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হতে পারে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য এতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া, গুগল পিক্সেল সিরিজের মতো AI-ভিত্তিক ‘সার্কেল টু সার্চ’ ও ‘স্মার্ট ড্রয়ার’ ফিচারও এতে যুক্ত থাকতে পারে।

Nothing Phone (3) এর লঞ্চের সময় ও দাম

নার্থিং এখনও পর্যন্ত ফোন (৩) এর লঞ্চের তারিখ বা দাম প্রকাশ করেনি। তবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, ভারতে এর দাম রাখা হতে পারে ৫০,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকার মধ্যে। ফোনটি ব্ল্যাক এবং হোয়াইট, এই দুই কালার ভ্যারিয়েন্ট সহ আগামী জুলাই মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে।