TRENDS ▸
Tech GupTelecomJio And Airtel Best Prepaid Recharge Plans Under Rs 250 With Data Calling Ott Benefits
Best Prepaid Recharge Plans

২৫০ টাকার কমেই ডেটা, কলিং ও OTT সুবিধা, Jio ও Airtel এর সেরা রিচার্জ প্ল্যানগুলো দেখে নিন

মোবাইল ব্যবহারকারীদের মধ্যে এখন ইন্টারনেট ডেটার চাহিদা অনেক বেড়েছে। তবে অনেকেই খুঁজে থাকেন সাশ্রয়ী মূল্যের এমন সব প্রিপেড প্ল্যান, যেখানে পর্যাপ্ত ডেটা ও কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এই চাহিদার কথা মাথায় রেখে দেশের দুই বড় টেলিকম সংস্থা - Jio ও…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 28, 2025 9:17 PM

মোবাইল ব্যবহারকারীদের মধ্যে এখন ইন্টারনেট ডেটার চাহিদা অনেক বেড়েছে। তবে অনেকেই খুঁজে থাকেন সাশ্রয়ী মূল্যের এমন সব প্রিপেড প্ল্যান, যেখানে পর্যাপ্ত ডেটা ও কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এই চাহিদার কথা মাথায় রেখে দেশের দুই বড় টেলিকম সংস্থা – Jio ও Airtel, নিয়ে এসেছে ২৫০ টাকার কমে একাধিক আকর্ষণীয় প্রিপেড রিচার্জ প্ল্যান। এই প্রতিবেদনে আমরা দুই সংস্থার এই রেঞ্জের প্ল্যানগুলো নিয়ে আলোচনা করবো

এয়ারটেলের ২৫০ টাকার কমের প্রিপেড প্ল্যান

এয়ারটেল ২৪৯ টাকার প্ল্যান

এই এয়ারটেল প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন ২৪ দিনের ভ্যালিডিটি সহ রোজ ১ জিবি করে ডেটা। এছাড়া রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং প্রতিদিন ১০০টি এসএমএস। বিনোদনের জন্য পাওয়া যাবে Airtel Xstream অ্যাপের ফ্রি অ্যাক্সেস, যেখানে আপনি সিনেমা, ওয়েব সিরিজ এবং লাইভ টিভি দেখতে পারবেন।

এয়ারটেল ২১৯ টাকার প্ল্যান

এয়ারটেলের ২১৯ টাকার প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ এবং এখানে মোট ৩ জিবি ডেটা দেওয়া হয়। সাথে রয়েছে ৩০০টি ফ্রি এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এখানেও গ্রাহকরা Airtel Xstream অ্যাপ ব্যবহার করার সুযোগ পাবেন।

এয়ারটেল ১৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন এবং এখানে মোট ২ জিবি ডেটা পাওয়া যায়। প্রত্যহ ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধার পাশাপাশি এখানে Airtel Xstream অ্যাপ ব্যবহার করার সুযোগ মিলবে

জিওর ২৫০ টাকার মধ্যে প্রিপেড প্ল্যান

জিও ২৪৯ টাকার প্ল্যান

২৪৯ টাকার জিও প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন এবং এখানে প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যায়। এতে রয়েছে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। গ্রাহকরা JioTV অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।

জিও ২৩৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ২২ দিন এবং গ্রাহকরা এই‌ প্রিপেড প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন। এছাড়া প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এখানেও JioTV অ্যাপ ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

জিও ১৯৮ টাকার প্ল্যান

২০০ টাকার কমে এই জিও প্ল্যানটি ১৪ দিন পর্যন্ত পরিষেবা দেয়। এখানে প্রতিদিন ২ জিবি করে ডেটা, রোজ ১০০টি এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি JioTV-এর ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে।