TRENDS ▸
Tech GupMobilesXiaomi 15 With 50 Megapixel Triple Rear Camera 5000 Rupees Bank Discount Offer On Amazon
Xiaomi 15 Discount

তিনটে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা Xiaomi 15 ফোনের দাম কমলো ৫ হাজার টাকা

প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইলে সুখবর! Xiaomi 15 ডিভাইসটি এখন কম দামে বিক্রি হচ্ছে। ই-কমার্স সাইট অ্যামাজনে ফোনটি বিশেষ ডিলের সাথে পাওয়া যাচ্ছে, যেখানে ৫ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধা মিলছে। তবে এই ছাড় পেতে আপনাকে HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 9:12 PM

প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইলে সুখবর! Xiaomi 15 ডিভাইসটি এখন কম দামে বিক্রি হচ্ছে। ই-কমার্স সাইট অ্যামাজনে ফোনটি বিশেষ ডিলের সাথে পাওয়া যাচ্ছে, যেখানে ৫ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধা মিলছে। তবে এই ছাড় পেতে আপনাকে HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। অফারটি থাকবে ৩১ মে পর্যন্ত।

জানিয়ে রাখি, Xiaomi 15 এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফারের মাধ্যমে এটি ৫৯,৯৯৯ টাকায় নিজের করা যাবে। এছাড়া রয়েছে ১,৯৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করেও অতিরিক্ত ডিসকাউন্ট আদায় করে নেওয়া যাবে।

Xiaomi 15 এর স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি ১৫ ফোনে আছে ৬.৩৬ ইঞ্চি ১.৫কে LTPO ডিসপ্লে, যার রেজোলিউশন ২৬৭০ x ১২০০ পিক্সেল। এই ডিসপ্লেটি ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এর পিক ব্রাইটনেস লেভেল ৩২০০ নিটস পর্যন্ত। ডিসপ্লের সুরক্ষার জন্য Xiaomi Shield প্রযুক্তি উপস্থিত।

পারফরম্যান্সের জন্য শাওমি ১৫ ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। ফটোগ্রাফির জন্য এতে তিনটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান। এগুলি হল প্রাইমারি লেন্স, আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং টেলিফটো ক্যামেরা। এর পাশাপাশি সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 15 স্মার্টফোনে ৫২৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটি IP68 ডাস্ট ও ওয়াটারপ্রুফ রেটিং সহ এসেছে। এটি হাইপার ওএস ২ অপারেটিং সিস্টেমে চলে।