TRENDS ▸
Tech GupAutomobileHero Vida Vx2 Spotted Uncovered In A Dealership Image Design Features
Hero Vida VX2 Spotted Uncovered in Dealership

Hero Vida VX2 ইলেকট্রিক স্কুটার নজরকাড়া ডিজাইন সহ বাজারে আসছে, দাম হবে কম

Hero -র নতুন ইলেকট্রিক স্কুটার Vida VX2 শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি একটি ডিলারশিপে কভার ছাড়াই এই স্কুটারকে খুঁজে পাওয়া গেছে। এই মডেলটি গত বছর EICMA ইভেন্টের প্রদর্শিত Vida Z-এর প্রোডাকশন ভার্সন। ডিলারশিপে VX2 স্কুটারকে আকর্ষণীয় ম্যাট ইয়েলো কালার…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 2:03 PM

Hero -র নতুন ইলেকট্রিক স্কুটার Vida VX2 শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি একটি ডিলারশিপে কভার ছাড়াই এই স্কুটারকে খুঁজে পাওয়া গেছে। এই মডেলটি গত বছর EICMA ইভেন্টের প্রদর্শিত Vida Z-এর প্রোডাকশন ভার্সন। ডিলারশিপে VX2 স্কুটারকে আকর্ষণীয় ম্যাট ইয়েলো কালার অপশনে দেখা গেছে।

Hero Vida VX2 ইলেকট্রিক স্কুটার সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে

হিরো ভিডা VX2 সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার হবে, যা হিরোর বর্তমান ভিডা V2-এর নিচে অবস্থান করবে। হিরো নিশ্চিত করেছে যে, VX2 একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং এতে বিভিন্ন ব্যাটারি ক্যাপাসিটি থাকবে। মডুলার প্ল্যাটফর্মে তৈরি এই স্কুটারটি ২.২kWh থেকে ৪.৪kWh পর্যন্ত ব্যাটারি সাপোর্ট সহ আসবে, অর্থাৎ ক্রেতারা প্রয়োজন অনুযায়ী ব্যাটারি বেছে নেওয়ার সুযোগ পাবেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এতে পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর (PMSM) দেওয়া হবে।

হিরোর এই স্কুটারে থাকবে রিমুভেবল ব্যাটারি, যা ব্যবহারকারীরা সহজেই চার্জ বা পরিবর্তন করতে পারবেন। এছাড়া এতে থাকবে টাচস্ক্রিন TFT ডিসপ্লে, LED লাইটিং, এবং স্মার্টফোন কানেক্টিভিটি।

হিরো এখনও ভিডা VX2 এর সম্পূর্ণ ফিচার প্রকাশ করেনি। আগামী ১ জুলাই, ২০২৫ ভারতে ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ হবে। এটি বাজারে এসে বাজাজ চেতক ইলেকট্রিক ও TVS iQube-এর সাথে প্রতিযোগিতা করবে।

Photo Credit: Carandbike