TRENDS ▸
Tech GupSportsIpl 2025 Eliminator Gujrat Titans Vs Mumbai Indians Pitch Report Head To Head Stats Prediction
GT vs MI Pitch Report

IPL 2025: এলিমিনেটর ম্যাচে মুখোমুখি গুজরাট ও মুম্বাই, পরিসংখ্যানে এগিয়ে গিলরা

আইপিএল ২০২৫-এর এলিমিনেটর ম্যাচে আজ, ৩০ মে, শুক্রবার মুখোমুখি হবে গুজরাট টাইটান্স (GT) ও মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। ম্যাচটি অনুষ্ঠিত হবে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মোল্লানপুরে। সন্ধ্যা ৭:৩০ টায় শুরু হবে ম্যাচ, তার আগে দুই দলের অধিনায়ক শুভমান…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 4:02 PM

আইপিএল ২০২৫-এর এলিমিনেটর ম্যাচে আজ, ৩০ মে, শুক্রবার মুখোমুখি হবে গুজরাট টাইটান্স (GT) ও মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। ম্যাচটি অনুষ্ঠিত হবে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মোল্লানপুরে। সন্ধ্যা ৭:৩০ টায় শুরু হবে ম্যাচ, তার আগে দুই দলের অধিনায়ক শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া টস করতে মাঠে নামবেন।

এলিমিনেটর ম্যাচে জয়ী দল সরাসরি কোয়ালিফায়ার-২ খেলবে, যেখানে তাদের মুখোমুখি হতে হবে পাঞ্জাব কিংস-এর। আর যারা আজ হেরে যাবে তাদের টুর্নামেন্ট এখানেই শেষ হবে। ফলে, গুজরাট ও মুম্বাই – উভয় দলের কাছে আজকের ম্যাচটি “করো না তো মরো” পরিস্থিতির।

GT বনাম MI: পিচ রিপোর্ট

মোল্লানপুরের এই স্টেডিয়ামে গতকাল কোয়ালিফায়ার-১ (PBKS বনাম RCB) ম্যাচ খেলা হয়েছে। পিচ ছিল বোলারদের পক্ষে। জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, যশ দয়ালের মতো পেসাররা এবং স্পিনার সুয়াশ শর্মা দুর্দান্ত বোলিং করেছেন। ফলে আজকের ম্যাচেও প্রথম ১০ ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

গুজরাট ও মুম্বাই – দুই দলেরই এই মাঠে এটাই প্রথম ম্যাচ হওয়ায় তারা কিছুটা অচেনা পরিবেশে খেলবে। টস জেতা তাই বড় ফ্যাক্টর হতে পারে। এই মাঠে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলা হয়েছে, এরমধ্যে ৫টি ম্যাচ প্রথম ব্যাট করে এবং ৫টি ম্যাচ রান তাড়া করে জয় এসেছে।

হেড টু হেড রেকর্ড: গুজরাটের দাপট

আইপিএলের ইতিহাসে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স সাতবার মুখোমুখি হয়েছে। তাতে গুজরাট ৫ বার জিতেছে, মুম্বাই জিতেজে মাত্র ২ বার। ফলে পরিসংখ্যান বলছে, গুজরাটের পাল্লা আজও ভারী।