TRENDS ▸
Tech GupSportsIpl Eliminator 2025 Ryan Rickelton Will Jacks Missing For Mumbai Indians Joss Butler Against Gujrat Titans
IPL Eliminator 2025

IPL Eliminator 2025: গুজরাটের বিপক্ষে নামার আগে বড় ধাক্কা মুম্বাইয়ের, খেলছেন না রিকেলটন-জ্যাকস

মুল্লানপুরে আইপিএল ২০২৫-এর এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটানস (MI vs GT)। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মুম্বাইয়ের হয়ে খেলছেন না রায়ান রিকেলটন (Ryan Rickelton) ও উইল জ্যাকস (Will Jacks), তারা দেশে ফিরে গিয়েছেন। এই…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 7:59 PM

মুল্লানপুরে আইপিএল ২০২৫-এর এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটানস (MI vs GT)। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মুম্বাইয়ের হয়ে খেলছেন না রায়ান রিকেলটন (Ryan Rickelton) ও উইল জ্যাকস (Will Jacks), তারা দেশে ফিরে গিয়েছেন। এই দুই বিদেশি ক্রিকেটার মরসুমের মাঝামাঝি সময় থেকে দুর্দান্ত পারফর্ম করলেও এলিমিনেটর ম্যাচে তারা খেলতে পারছেন না।

উইল জ্যাকস ইংল্যান্ডে ফিরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে। অন্যদিকে, রিকেলটন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে যোগ দিয়েছেন আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য। ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে এবং সেই কারণেই রিকেলটনকে আগেভাগেই চলে যেতে হয়েছে।

এই দুই খেলোয়াড়ের অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে এসেছে ইংল্যান্ডের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো ও শ্রীলঙ্কার মিডল-অর্ডার ব্যাটার চরিত আসালাঙ্কা। বেয়ারস্টোকে শুধুমাত্র প্লে-অফের জন্য ৫.২৫ কোটি টাকায় দলে নেওয়া হয়েছে, কারণ তিনি আইপিএল ২০২৫-এর মেগা নিলামে অবিক্রীত ছিলেন। আজ ম্যাচ শুরুর আগে রোহিত শর্মা বেয়ারস্টোর হাতে মুম্বাইয়ের টুপি তুলে দেন, আর বোলার রিচার্ড গ্লিসনকে টুপি দেন বুমরাহ।

আজ টস জিতে হার্দিক পান্ডিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। দুটি বাধ্যতামূলক পরিবর্তনের পাশাপাশি এলিমিনেটর ম্যাচে খেলানো হয়েছে তরুণ অলরাউন্ডার রাজ অঙ্গদ বাওয়াকেও।

অন্যদিকে, গুজরাট টাইটানসও নিজেদের একাদশে দুটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। ইংল্যান্ডের জস বাটলার আন্তর্জাতিক দায়িত্বে ব্যস্ত থাকায় তার পরিবর্তে দলে এসেছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল মেন্ডিস। এছাড়াও, অলরাউন্ডার আরসাদ খানের জায়গায় দলে এসেছে ওয়াশিংটন সুন্দর।

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ, রিচার্ড গ্লিসন।

গুজরাট টাইটানসের একাদশ: শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, কুশল মেন্ডিস (উইকেটকিপার), শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, সাই কিশোর, জেরাল্ড কোটজী, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।