TRENDS ▸
Tech GupSportsIpl 2025 Eliminator Mumbai Indians Gujrat Titans Playing Xi Include 150 Km H Bowler
IPL Eliminator Playing Xi

IPL Eliminator Playing Xi: ১৫০ কিমি/ঘণ্টা গতিতে বল করেন, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আজ মুম্বাই দলে এই পেসার

আইপিএল ২০২৫-এর হাইভোল্টেজ এলিমিনেটর ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। প্লে-অফের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে চণ্ডীগড়ের মুল্লানপুরে অবস্থিত মহারাজা যদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার ২-এ আহমেদাবাদে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 8:49 PM

আইপিএল ২০২৫-এর হাইভোল্টেজ এলিমিনেটর ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। প্লে-অফের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে চণ্ডীগড়ের মুল্লানপুরে অবস্থিত মহারাজা যদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার ২-এ আহমেদাবাদে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে।

আজ টসে জেতার পর হার্দিক বলেন, “আজকের পিচটা গতকালের থেকে আলাদা, একটু কম ঘাস আছে। বড় ম্যাচে রান তুলে ডিফেন্ড করাই ভালো হবে। আমরা গত ৯টি ম্যাচ নকআউটের মতো খেলেছি, আজও আমাদের সেরাটা দিতে হবে।” মুম্বাই তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। দলে এসেছেন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো, অভিষেক ঘটেছে ১৫০ কিমি/ঘণ্টা গতির পেসার রিচার্ড গ্লিসন, এবং অন্তর্ভুক্ত হয়েছেন তরুণ অলরাউন্ডার রাজ অঙ্গদ বাওয়া।

অন্যদিকে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, তিনি টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন। গিল বলেন, “এই মরশুমে আমাদের কোয়ালিফিকেশন অনেক বড় প্রাপ্তি। দল ফিরে এসেছে আমার শহর চণ্ডীগড়ে, ছেলেরা দারুণ উদ্দীপ্ত। ম্যাচটি চাপ নয়, আমরা উপভোগ করতে চাই।” গুজরাট দলে দুটি পরিবর্তন হয়েছে- জস বাটলারের বদলে এসেছেন কুশল মেন্ডিস এবং অরসদ খানের জায়গায় খেলছেন ওয়াশিংটন সুন্দর।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো (উঃ), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অঃ), নামান ধীর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, রিচার্ড গ্লিসন।

গুজরাট টাইটান্স একাদশ: শুভমান গিল (অঃ), সাই সুদর্শন, কুশল মেন্ডিস (উঃ), শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, জেরাল্ড কোটজী, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।