TRENDS ▸
Tech GupMobilesInfinix Note 50x To Support 90fps Bgmi Support In June 2025 Update
Infinix Note 50x 90FPS BGMI Support

১২ হাজার টাকার কম দামী ফোনে খেলা যাবে BGMI, Infinix Note 50x কে ঘিরে হইচই

ইনফিনিক্স ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! সংস্থাটি সম্প্রতি Infinix Note 50x ফোনের জন্য নিয়ে এসেছে জুন ২০২৫-এর নতুন সফটওয়্যার আপডেট। এই ওটিএ আপডেটটি ডাউনলোড ও ইনস্টল করার পর ফোনে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI) এর জন্য 90FPS গেমিং সাপোর্ট করবে - তাও…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 1, 2025 3:29 PM

ইনফিনিক্স ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! সংস্থাটি সম্প্রতি Infinix Note 50x ফোনের জন্য নিয়ে এসেছে জুন ২০২৫-এর নতুন সফটওয়্যার আপডেট। এই ওটিএ আপডেটটি ডাউনলোড ও ইনস্টল করার পর ফোনে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI) এর জন্য 90FPS গেমিং সাপোর্ট করবে – তাও আবার “Extreme+” সেটিংসে।

এই ফিচারটি চালু করতে হলে গেমে গিয়ে Settings > Graphics > Frame Rate এবং এরপর “Extreme+” অপশনটি বেছে নিতে হবে। আপডেটটি একবার ইনস্টল হয়ে গেলে, এই পারফরম্যান্স মুড সহজেই সক্রিয় যাবে।

অবাক করার মতো বিষয় হল, ১২ হাজার টাকার কম দামে আসা Infinix Note 50x হল একমাত্র স্মার্টফোন যেখানে এই ধরনের গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। যারা পারফরম্যান্স নিয়ে সচেতন কিন্তু বাজেট কম, তাদের জন্য ইনফিনিক্সের এই ডিভাইসটা আদর্শ হতে পারে।

Infinix Note 50x ফোনটি চলতি বছরের মার্চে লঞ্চ হয়েছিল এবং ফ্লিপকার্টে এর দুটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১১,৪৯৯ টাকা (৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ) এবং ১২,৯৯৯ টাকা (৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ)।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট। এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি প্যানেল, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স নোট ৫০এক্স ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। এর সঙ্গে আছে আইপি৬৪ রেটিং, MIL-STD-810H গ্রেড ডিউরেবিলিটি।