TRENDS ▸
Tech GupMobilesIphone 15 Discount Offer On 256gb Price Massive Drop Hits Record Low
iPhone 15 Discount

এক ধাক্কায় অনেকটাই দাম কমলো iPhone 15 এর, ২৫৬ জিবি মডেলে অফার, রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

iPhone-র দাম অনেক বেশি হওয়ায় অনেকেই বিশেষ কোনো অফারের অপেক্ষায় থাকেন। এই মুহূর্তে এমনই একটি অফারের ঘোষণা করা হয়েছে। এই অফারে iPhone 15-র কিছুটা কম দামে কেনা যাবে। তাই আপনিও যদি বহুদিন ধরে আইফোন কেনার অপেক্ষায় থাকেন তাহলে আর দেরি…

avatar
Written By : Ankita Mondal
Updated Now: June 2, 2025 11:22 AM

iPhone-র দাম অনেক বেশি হওয়ায় অনেকেই বিশেষ কোনো অফারের অপেক্ষায় থাকেন। এই মুহূর্তে এমনই একটি অফারের ঘোষণা করা হয়েছে। এই অফারে iPhone 15-র কিছুটা কম দামে কেনা যাবে। তাই আপনিও যদি বহুদিন ধরে আইফোন কেনার অপেক্ষায় থাকেন তাহলে আর দেরি করবেন না। অ্যামাজনে iPhone 15 মডেলটি এখন বিশেষ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।

২০২৩ সালে অ্যাপল এই ফোনটি লঞ্চ করেছিল। ডিভাইসটি ক্যামেরার দিক থেকে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া শক্তিশালী চিপসেট একে অন্য মডেলের থেকে আলাদা করেছে। এখন অফারে ফোনটি তুলনামূলক সস্তায় কেনার সুযোগ পাবেন।

iPhone 15 এর উপর অফার

আইফোন ১৫ এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৭৯,৯০০ টাকা। তবে অ্যামাজনে অফারের কারণে এর ফোনটি প্রায় ১৩% ছাড়ে পাওয়া যাচ্ছে, যার ফলে আপনি মাত্র ৬৯,৫০০ টাকায় এটি কিনতে পারবেন। অর্থাৎ প্রায় ১০,০০০ টাকার বেশি সাশ্রয় হবে। উপরন্তু, ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারবেন।

এর সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। যদি আপনার হাতে পুরানো স্মার্টফোন থাকে, তাহলে আইফোন ১৫ কেনার সময় পাওয়া যাবে ৬২,৭০০ টাকারও বেশি ছাড়। অবশ্য, পুরনো ফোনের অবস্থা ও এক্সচেঞ্জ পলিসির উপর এই মূল্য নির্ভর করবে।

iPhone 15 এর স্পেসিফিকেশন ও ফিচার

আইফোন ১৫ ডিভাইসে রয়েছে গ্লাস ব্যাক প্যানেল এবং অ্যালুমিনিয়াম ফ্রেম। এটি IP68 রেটিংসহ আসায় ধুলো ও জলরোধী। এতে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা OLED ডিসপ্লে যা ডলবি ভিশন সাপোর্ট করে। সেলুলার শিল্ড গ্লাস এর ডিসপ্লেকে সুরক্ষিত রাখবে।

চিপসেট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে অ্যাপল এ১৬ বায়োনিক, সাথে আছে ৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ – ৪৮+১২ মেগাপিক্সেল, সামনে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৩৩৪৯ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।