TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy S25 Ultra With 200 Megapixel Camera Available Discount Offer On Flipkart
Samsung Galaxy S25 Ultra Discount

২০০ মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy S25 Ultra অর্ধেক দামে, অবিশ্বাস্য অফার দিচ্ছে Flipkart

ভারতে জানুয়ারিতে লঞ্চ হয়েছে Samsung Galaxy S25 Ultra। এটি এখনও পর্যন্ত কোম্পানির সেরা ক্যামেরা স্মার্টফোন। যারা iPhone থেকে Android-এ স্যুইচ করতে চান তাদের জন্য এটি একটি দারুণ অপশন। ভারতে এর বেস মডেলের দাম রাখা হয়েছে ১,২৯,৯৯৯ টাকা, যা একটু বেশি…

avatar
Written By : Puja Mondal
Updated Now: June 2, 2025 1:21 PM

ভারতে জানুয়ারিতে লঞ্চ হয়েছে Samsung Galaxy S25 Ultra। এটি এখনও পর্যন্ত কোম্পানির সেরা ক্যামেরা স্মার্টফোন। যারা iPhone থেকে Android-এ স্যুইচ করতে চান তাদের জন্য এটি একটি দারুণ অপশন। ভারতে এর বেস মডেলের দাম রাখা হয়েছে ১,২৯,৯৯৯ টাকা, যা একটু বেশি মনে হলেও ফ্লিপকার্টে এখন এর উপর রয়েছে বেশ কিছু আকর্ষণীয় অফার।

বিশেষ করে iPhone 14 ব্যবহারকারীদের জন্য ফ্লিপকার্টে রয়েছে লোভনীয় এক্সচেঞ্জ ডিল, যেখানে পুরানো ফোনটি দিয়ে স্যামসাং ডিভাইসটি কিনতে চাইলে পাওয়া যাবে সর্বোচ্চ ৬৬,১৫০ টাকা ছাড়। অর্থাৎ ধরুন আপনার iPhone 14 একদম ভালো অবস্থায় আছে, তবে আপনি Samsung ডিভাইসটি প্রায় ৬৩,৮৪৯ টাকায় কিনে নিতে পারবেন।

Samsung Galaxy S25 Ultra এর ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ‌ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এর সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি ডাইনামিক ২এক্স AMOLED ডিসপ্লে। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা ২০০ মেগাপিক্সেল, সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। সেলফির জন্য পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে, যেখানে Google Gemini AI-এর সুবিধা পাওয়া যাবে।