TRENDS ▸
Tech GupTelecomReliance Jio New 799 Jiocloud Recharge Plan Offer Bonus Data Unlimited Call Sms
Jio 799 Recharge Plan

মাসে মাসে রিচার্জের দরকার নেই, Jio আনল দুর্দান্ত রিচার্জ প্ল্যান, অতিরিক্ত ডেটা সহ ফুল এন্টারটেইনমেন্ট

রিলায়েন্স জিও ফের একটি আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান এনে গ্রাহকদের মন জয় করে নিতে চলেছে। যারা লম্বা ভ্যালিডিটি এবং বেশি ডেটা ব্যবহার করতে চান, তাদের জন্য জিও সদ্য লঞ্চ করেছে ৭৯৯ টাকার বিশেষ প্ল্যান (Jio Recharge Plan)। এই প্ল্যানের মাধ্যমে কোটি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 2:57 PM

রিলায়েন্স জিও ফের একটি আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান এনে গ্রাহকদের মন জয় করে নিতে চলেছে। যারা লম্বা ভ্যালিডিটি এবং বেশি ডেটা ব্যবহার করতে চান, তাদের জন্য জিও সদ্য লঞ্চ করেছে ৭৯৯ টাকার বিশেষ প্ল্যান (Jio Recharge Plan)। এই প্ল্যানের মাধ্যমে কোটি কোটি গ্রাহক এখন মাসিক রিচার্জের ঝামেলা এড়িয়ে যেতে পারবেন।

Jio -র ৭৯৯ টাকার প্ল্যানের সুবিধা

৭৯৯ টাকার জিও রিচার্জ প্ল্যানের সাথে ৭২ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। প্রতিমাসে রিচার্জ করতে করতে যারা ক্লান্ত, তাদের জন্য এটা একদম সেরা অপশন। দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্ন পরিষেবা পেতে চাইলে এই প্ল্যানটি বেশ সুবিধাজনক।

এখানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এর সাথে মিলবে রোজ ২ জিবি হাই-স্পিড ডেটা। অর্থাৎ ৭২ দিনে মোট ১৪৪ জিবি ডেটা ব্যবহার করা যাবে। তার ওপর আরও ২০ জিবি বোনাস ডেটা মিলবে, অর্থাৎ মোট ডেটার পরিমাণ দাঁড়াবে ১৬৪ জিবি।

এই জিও প্ল্যানের সাথে আরও কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। যেমন এখানে ৯০ দিনের জন্য বিনামূল্যে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হবে, যার মাধ্যমে সিনেমা, স্পোর্টস এবং শো দেখা যাবে। সঙ্গে থাকবে JioTV ব্যবহারের সুযোগ। এছাড়া ৫০ জিবি পর্যন্ত Jio AI ক্লাউড স্টোরেজ ব্যবহার করা যাবে।

যারা প্রতিদিন গড়ে ১.৫ জিবির বেশি ডেটা ব্যবহার করেন এবং প্রিমিয়াম এন্টারটেইনমেন্টের সুবিধা চান, তাদের জন্য ৭৯৯ টাকার প্ল্যানটি আদর্শ। মাসে বার বার রিচার্জ করতে চান না এমন ব্যবহারকারীরাও এই প্ল্যান থেকে উপকৃত হবেন।