TRENDS ▸
Tech GupGadgetsCarrier Blue Star Voltas 1 5 Ton Split Ac Discount Up To 55 Percent Buy Now Flipkart
CARRIER 1.5 Ton Split AC

Blue Star থেকে Voltas, ফ্লিপকার্টে ১.৫ টন স্প্লিট এসিতে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড়

জুন মাস পড়তেই দেশজুড়ে শুরু হয়েছে দাবদাহ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই মাসে তাপমাত্রা আরও বাড়বে, যা জনজীবনকে বেশ ভোগাবে। এই পরিস্থিতিতে বাড়িতে শীতল পরিবেশ বজায় রাখতে সবচেয়ে ভরসাযোগ্য যন্ত্র হচ্ছে এয়ার কন্ডিশনার (AC)। আর আপনি যদি এই মুহূর্তে নতুন…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 5:13 PM

জুন মাস পড়তেই দেশজুড়ে শুরু হয়েছে দাবদাহ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই মাসে তাপমাত্রা আরও বাড়বে, যা জনজীবনকে বেশ ভোগাবে। এই পরিস্থিতিতে বাড়িতে শীতল পরিবেশ বজায় রাখতে সবচেয়ে ভরসাযোগ্য যন্ত্র হচ্ছে এয়ার কন্ডিশনার (AC)। আর আপনি যদি এই মুহূর্তে নতুন স্প্লিট এসি কিনতে চান তাহলে ফ্লিপকার্টে ঢুঁ মারতে পারেন। এখানে ১.৫ টনের ইনভার্টার স্প্লিট এসি আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ব্র্যান্ডের এসিতে কত ছাড় মিলছে।

CARRIER 1.5 টন স্প্লিট এসি

এই এসিটির আসল দাম ৬৮,২৯০ টাকা। তবে ফ্লিপকার্টে এখন এই এসির উপর দেওয়া হচ্ছে প্রায় ৪৭% ছাড়, যার ফলে দাম নেমে এসেছে ৩৫,৯৯০ টাকায়। এর সাথে থাকছে ৫৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ৩ স্টার রেটিংযুক্ত এই এসিতে থাকছে আধুনিক কুলিং টেকনোলজি ও ইনভার্টার ফিচার।

Voltas 1.5 টন স্প্লিট এসি

ভোল্টাসের এই এসির আগে দাম ছিল ৬৪,৯৯০ টাকা। এখন সেটি মিলছে ৪৬% ছাড়ে, অর্থাৎ ৩৪,৯৯০ টাকায়। পুরানো এসি এক্সচেঞ্জ করলে ৫৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

Lloyd 1.5 টন স্প্লিট এসি

লয়েডের এই এসিটির আগের দাম ছিল ৫৮,৯৯০ টাকা। তবে ফ্লিপকার্টে এখন এই ৩ স্টার এসিটি ৪৪% ছাড়ে মিলছে মাত্র ৩২,৯৯০ টাকায়। এখানেও এক্সচেঞ্জ অফারও রয়েছে।

LG 1.5 টন স্প্লিট এসি

এলজি-র ডুয়েল ইনভার্টার ১.৫ টন এসির মূল্য ছিল ৮৪,৯৯০ টাকা। এখন সেটি ফ্লিপকার্টে ৫৫% ছাড়ে বিক্রি হচ্ছে ৩৭,৪৯০ টাকায়। রুম যত বড়ই হোক, এলজির এই মডেল মিনিটের মধ্যেই শীতলতা ছড়াতে সক্ষম। এক্সচেঞ্জ অফারে রয়েছে ৫১০০ টাকা পর্যন্ত ছাড়ও।

Blue Star 1.5 টন স্প্লিট এসি

যারা ব্লু স্টার পছন্দ করেন, তাদের জন্যও সুখবর। ফ্লিপকার্টে ব্লু স্টারের ১.৫ টন এসিটি তালিকাভুক্ত রয়েছে ৭৫,০০০ টাকায়, তবে এখন সেটি পাওয়া যাচ্ছে ৪০% ছাড়ে, অর্থাৎ মাত্র ৪৪,৪৯০ টাকায়। এখানেও ৫১০০ পর্যন্ত এক্সচেঞ্জ অফার আছে।